আঘাত হানতে চলেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ভোরে ছিল ঘন কুয়াশা। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়। অধিকাংশ জেলা সদরের তাপমাত্রা (temperature) এদিন সামান্য কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয়েছে ২৩.১
ভোরে ছিল ঘন কুয়াশা। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়। অধিকাংশ জেলা সদরের তাপমাত্রা (temperature) এদিন সামান্য কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয়েছে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু-একদিনে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

আঘাত হানতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা
এদিন রাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। পরের পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে আঘাত হানতে পারে ৫ মার্চ নাগাদ। এর ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং তুষার পাতের সম্ভাবনা তৈরি হয়েছে ৬ থেকে ৮ মার্চের মধ্যে। প্রভাব পড়বে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এব উত্তরাখণ্ডে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এর বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও, আগামী দু-একদিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট দেখা দিতে পারে। আগামী দু-একদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৭ (১৯.৯)
বালুরঘাট ১৪.৬
বাঁকুড়া ১৯.৪ ( ২০.৮)
ব্যারাকপুর ১৯.৩ ( ২০.৫ )
বহরমপুর ১৬.২ ( ১৬.৬)
বর্ধমান ২২.৮ ( ২১.৪)
ক্যানিং ২২.২ (২৩)
কোচবিহার ১৫.১ (১৮.১)
দার্জিলিং ৭ (৮.৪)
দিঘা ২৩.৮ (২৪.১)
কলকাতা ২৩.১ (২৪)
মালদহ ১৯.৯ (২১.৭)
পানাগড় ১৬.১ (১৭.৪)
পুরুলিয়া ২০ (১৯.৫)
শিলিগুড়ি ১৪.৭ ( ১৮)
শ্রীনিকেতন ১৭ (১৮.২ )
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications