বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
অধিকাংশ জেলা সদরের তাপমাত্রা (temperature) আরও বাড়ল। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষ
অধিকাংশ জেলা সদরের তাপমাত্রা (temperature) আরও বাড়ল। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে তার কোনও সম্ভাবনা নেই। বরং আগামী দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়ার উন্নতি
দিন ছয়েক পরে জম্মু- কাশ্মীর-লাদাখের আবহাওয়ার উন্নতি হয়েছে। আগামী ২৪ ঘন্টা সেখানকার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এদিন সকালে শ্রীনগর, পহেলগাঁও এবং গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১.৪, ০.৭ এবং ৬.২ ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিম হিমালয়ে চলতে থাকবে ৪ মার্চ পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হাল্কা বৃষ্টির সঙ্গে তুষারপাত চলতে থাকবে বলে জানানো হয়েছে। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এর বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুই-একদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর দু-তিনদিনের জন্য তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। তবে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর দু থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৯.৯ (১৭.৩)
বালুরঘাট ( ১৪.৪)
বাঁকুড়া ২০.৮ (২০.৩)
ব্যারাকপুর ২০.৫ ( ২০.৫)
বহরমপুর ১৬.৬ (১৬.২)
বর্ধমান ২১.৪ ( ২০.২)
ক্যানিং ২৩ ( ২২.৪)
কোচবিহার ১৮.১ ( ১৯.১)
দার্জিলিং ৮.৪ (৯)
দিঘা ২৪.১ (২১ )
কলকাতা ২৪ (২২.৬)
মালদহ ২১.৭ (২১.১)
পানাগড় ১৭.৪ (১৭.৭ )
পুরুলিয়া ১৯.৫ ( ১৭.৩)
শিলিগুড়ি ১৮ ( ১৯.৩)
শ্রীনিকেতন ১৮.২ (১৮.৬ )
{quiz_525}
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications