মাসের শেষে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি! কোন জেলার কোন পূর্বাভাস, একনজরে
মাসের শেষে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি! কোন জেলার কোন পূর্বাভাস, একনজরে
সপ্তাহের বাকি সময় জুড়ে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবতটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিহতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয় যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলার কোনও না কোনও জায়গায় সপ্তাহ তথা মাসের বাকি দিনগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে । আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়াও, সপ্তাহ তথা মাসের শেষ দিনগুলির জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৭.৪
বাঁকুড়া ২৭.৭
ব্যারাকপুর ২৮.৬
বহরমপুর ২২.৪
বর্ধমান ২৭
ক্যানিং ২৮.৪
কোচবিহার ২১.৬
দার্জিলিং ১২.৮
দিঘা ২৮.৯
কলকাতা ২৮.৮
মালদহ ২২.২
পুরুলিয়া ২৯
শিলিগুড়ি ২০.৪
শ্রীনিকেতন ২৬.৭












Click it and Unblock the Notifications