ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আম্ফান'! পশ্চিমবঙ্গের জন্য জারি হল হলুদ সতর্কতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আম্ফান'! পশ্চিমবঙ্গের জন্য জারি হলুদ সতর্কতা

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে অবস্থানকারী ঘূর্ণিঝড় আম্ফান আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গত প্রায় ৬ ঘন্টা ধরে ঘন্টায় ৩ কিমি বেগে অগ্রসর হয়েছে। এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের কর্তা। যা এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে।

ঘূর্ণিঝড়ের অবস্থান

ঘূর্ণিঝড়ের অবস্থান

এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপের ৯৮০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ১১৩০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ১২৫০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। আগামী ১২ ঘন্টায় যা অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দিক

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দিক

আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণিঝড় উত্তরদিকে অগ্রসহ হবে বলে মনে করছেন আবহবিদরা। এরপর তা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জ অতিক্রম করতে পারে ২০ মে দুপুর থেকে বিকেল নাগাদ, অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে।

প্রবল বৃষ্টির সতর্কবার্তা

প্রবল বৃষ্টির সতর্কবার্তা

১৯ মে মঙ্গলবার নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত(৭-১১ সেমি) হতে পারে। কোনও কোনও জায়গায় ভারী(৭-২০ সেমি) কিংবা অতিভারী (২০ সেমির বেশি) বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে ২০ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মৎস্যদীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যদীবীদের জন্য সতর্কবার্তা

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যাঁরা মাছ ধরতে যান তাঁদের বলা হয়েছে ১৮ থেকে ২১ মে-র মধ্যে তাঁরা যেন সমুদ্রে না যান। পরবর্তী ২৪ ঘন্টা বিশেষ করে রবিবার রাত থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করবে।

ঝড়ের সতর্কবার্তা

ঝড়ের সতর্কবার্তা

১৯ মে বিকেল থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। আস্তে আস্তে তা বেড়ে, ২০ মে সকাল নাগাদ ঘন্টায় ৯৫ কিমি হতে পারে। এরপর তা বেড়ে ঘন্টায় ১৫৫ কিমি পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+