Weather Update: উত্তর ও দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টি, একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: উত্তর ও দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টি, একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
এবার উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) বর্ষার (Rain) চিত্র পুরোটাই আলাদা। যেখানে দক্ষিণবঙ্গে ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে, সেখানে উত্তরবঙ্গে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু ঢোকার সময় তা খুব সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ছিল উল্টো। এছাড়াও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে গেলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরির প্রয়োজন, তাও হয়নি। সেই কারণে জুলাইয়ের ৫ তারিখ হয়ে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন ব্যাপকতা লক্ষ্য করা যায়নি। বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও
পূর্বাভাস নেই। আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে
মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে। আপাতত
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই। বৃষ্টি কম হওয়ায় তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
এবার দক্ষিণবঙ্গে জুন থেকে জুলাই মাসের ৫ তারিখ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা গত ২০ বছরে একাধিকবার হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় অংশত মেঘলা আকাশ
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাথাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ৩৫.৭)
বহরমপুর
বাঁকুড়া ( ৩৪.৬)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৪.৯)
দার্জিলিং (২১.৮)
দিঘা (৩৫.৭)
কলকাতা (৩৪.৬)
দমদম (৩৫.২ )
কৃষ্ণনগর ( ৩৪.৪)
মালদহ (৩৬.৯)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩৩.৬)
শ্রীনিকেতন ( ৩৬)
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications