Weather News: মেঘ কাটলেই তাপমাত্রা পার করবে ৩৩ ডিগ্রি! একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের তুলনায় রবিবার ন্যূনতম তাপমাত্রা সামান্য কিছুটা কমেছে। তবে এবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সকাল থেকে বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। তবে কিছুটা মেঘলা ভাব থাকায় সূর্যের তেমন তেজ লক্ষ্য করা যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ পুরোপুরি সরলেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আগামী দিন চারেকের মধ্যে কলকাতা ও আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি পেরিয়ে যাবে। তবে এদিন কলকাতা-সহ বেশি কিছু
জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শনিবারের থেকে কম।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এব কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী দুদিন বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

 দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও রকমের বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেকে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৬.৭ (১৫.৫)
বহরমপুর ১৪.৪ (১৪)
বাঁকুড়া ১৮.৫ (১৭.২)
বর্ধমান ১৮ (১৮)
কোচবিহার ১৪.৬ (১৪.২)
দার্জিলিং ১০ (৯.৫)
কালিম্পং ১৩ (১২)
দিঘা ২০.৩ (১৯.৬)
কলকাতা ২০.৭ (২১.৫)
দমদম ২০.৯ (২১.৭)
কৃষ্ণনগর ১৬.৬ (১৫.৬)
মালদহ ১৯.২ (১৮.৯)
মেদিনীপুর ২১.৫ (২০.৬)
শিলিগুড়ি ১৯.৬ (১৫.৮)
শ্রীনিকেতন ১৭.৪ ( ১৬)
সুন্দরবন ২২.৫ (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.৯)
বহরমপুর (৩০.৬)
বাঁকুড়া (৩১.১)
বর্ধমান (৩০.৬)
কোচবিহার (২৯.৪)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২২.৫)
দিঘা (২৮.৮)
কলকাতা (২৭.৮)
দমদম (২৯)
কৃষ্ণনগর (২৯.৬)
মালদহ (৩০.২)
মেদিনীপুর (২৮.৭)
শিলিগুড়ি (৩২.৫)
শ্রীনিকেতন (২৯.৮)
সুন্দরবন (২৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+