সম্ভাব্য ঘূর্ণিঝড় 'সিতরাং'-এর অভিমুখ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল! ২ দিন ভারী বৃষ্টি, লাল সতর্কতা আবহাওয়া দফতরের

সম্ভাব্য ঘূর্ণিঝড় 'সিতরাং'-এর অভিমুখ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল! লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যে কারণে ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কবে কোথায় গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়

কবে কোথায় গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়

আবহাওয়া দফতর জানিয়েছে ২৩ অক্টোবর নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বাঁক নিয়ে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে ২৪ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ওড়িশার উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে পৌঁছবে ২৫ অক্টোবর নাগাদ।

দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত

দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এর প্রভাবে ২৪ অক্টোবর সোমবার এবং ২৫ অক্টোবর মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। যে কারণে জেলাগুলিতে আপাতত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই আবহাওয়ার প্রভাব উত্তরবঙ্গের ওপরে পড়ার আপাতত কোনও সম্ভাবনা নেই।

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৪ অক্টোবর উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে। যার বেগ হতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি। পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর ঘূর্ণিধড়ের বেগ আরও বাড়বে। যা পৌঁছতে পারে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমিতে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তাঁরা যেন ২৩ অক্টোবর থেকে সমুদ্রে মাছ ধরতে না যান। যা যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন, তাঁদেরকে ২২ অক্টোবর রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়

দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বিদর্ভ, ছত্তিশগড় ও ওড়িশার আরও বেশ কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নিয়েছে। এই মুহুর্তে বর্ষা বিদায়ে রেখা গিয়েছে পুরী, কাঙ্কের, বুলদানা, দাহানুর ওপর দিয়ে। আগামী দুদিন পশ্চিম হিমালয় অঞ্চলে হাল্কা বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+