বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়িয়ে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ বৃষ্টি পূর্বাভাস কী

বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়িয়ে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ বৃষ্টির পূর্বাভাস কী

করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যে উঁকি দিচ্ছে বন্যার আশঙ্কা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে জেলা গুলিতে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বর্ষণ চলবে সপ্তাহ জুড়েই। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদীগুলির জল বাড়তে শুরু করেছে। আরও ভারী বর্ষণ হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে তাতে কোনও সন্দেহ নেই।

বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়িয়ে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে বলে জানানো হয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদী গুলির জল বাড়তে শুরু করেছে। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে জল ছাড়া নিয়ে যোগাযোগ করছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ভুটান পাহাড়ে বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। দোমহনী এলাকায় তিস্তায় অসংরক্ষিত এলাকায় আগেই হলুদ সতর্কতা জারি করা হয়েছিল।

দক্ষিণবঙ্গে যদিও তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলা গুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দিনভর এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+