রাতের মধ্যে কালবৈশাখীর সঙ্গে শিলা বৃষ্টি! বাংলার ১১ টি জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দফতরের
বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তির মুখে পড়েছেন অধিকাংশ বঙ্গবাসী। আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, সন্ধের মধ্যে অন্তত ১১ টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ মে বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ মে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে কোথাও দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ মে শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোথাও কোনও রকমের দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর বুধবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৭.৩
বহরমপুর ২৬.৪
বাঁকুড়া ২৭
বর্ধমান ২১.৪
কোচবিহার ২১.১
দার্জিলিং ১২.৮
কালিম্পং ১৫.৫
দিঘা ২৬.৪
কলকাতা ২৯.১
দমদম ২৭
কৃষ্ণনগর ২৫.৪
মালদহ ২৫.৩
মেদিনীপুর ২৬.৩
শিলিগুড়ি ২১.৯
শ্রীনিকেতন ২৫.৬
সুন্দরবন ২৭.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৮.৮)
বহরমপুর (৩৬.৪)
বাঁকুড়া (৩৮.৫)
বর্ধমান (৩৬.৫)
কোচবিহার (৩০.৮)
দার্জিলিং (১৯)
কালিম্পং (২১)
দিঘা (৩৬)
কলকাতা (৩৪.৪)
দমদম (৩৬.৫)
কৃষ্ণনগর ( ৩৭.৬)
মালদহ (৩৭.৮)
মেদিনীপুর (৩৬.৪)
শিলিগুড়ি (৩৩.৮)
শ্রীনিকেতন (৩৯.৩)
সুন্দরবন ( ৩৪)












Click it and Unblock the Notifications