আবহাওয়া রাতারাতি বদলে যাবে জুনের শুরুতেই, পূর্বাভাসে কী জানাল হাওয়া অফিস

বদল আসছে বাংলার আবহাওয়ায়। জুনের শুরু থেকেই বদলে যেতে থাকবে আবহাওয়ার প্রকৃতি। এমনই আভাস দিল আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আজ রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি চলবে।

এই দু-দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

আবহাওয়া রাতারাতি বদলে যাবে জুনের শুরুতেই, পূর্বাভাস

এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও তাপমাত্রা যে বাড়বে, তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা বাড়বে। রাজ্যজুড়ে তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোচবিহার ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে সোমবার। আগামীকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকেই কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।

আবহাওয়া রাতারাতি বদলে যাবে জুনের শুরুতেই, পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকেই বাড়বে গরম। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। কলকাতার আকাশ রবিবার আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। এদিন বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা একেবারেই স্বাভাবিক। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯০ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আইমএডির তরফে জানানো হয়েছে রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা সিকিম থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

আবহাওয়া রাতারাতি বদলে যাবে জুনের শুরুতেই, পূর্বাভাস

আইএমডি আরও জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে। সোমবার ২৯ মে থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ পড়বে ভারতের আবহাওয়ায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।

দক্ষিণবঙ্গের কেরল, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ও সমতলে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি চলবে। কিন্তু পূর্ব ভারতের আবহাওয়া থাকবে অনেকটাই শুষ্ক। মঙ্গলবার থেকেই আবহাওয়ায় সম্পূর্ণ বদল আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+