বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তে দুর্যোগের আশঙ্কা, আগামী সপ্তাহে কোথায় কেমন বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপ বাংলাদেশ পর্যন্ত প্রসারিত হবে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপ বাংলাদেশ পর্যন্ত প্রসারিত হবে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া দফতর। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তে দুর্যোগ, কোথায় কেমন বৃষ্টি


হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। তা অবস্থান করছে মধ্যভারত পর্যন্ত। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ২৮ জুলাই ওই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরেই ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা।

উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হবে।

বুধবার অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। বৃহস্পতিবারও একইরকম বৃষ্টি চলবে জেলাগুলিতে।

টানা তিনদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জলস্তর বাড়তে পারে। কলকাতা-সহ জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+