বাংলায় আপাতত গরম থেকে স্বস্তি! সাগরে তৈরি ঘূর্ণাবর্তের সক্রিয়তা-গতিপথ নিয়ে বার্তা আবহাওয়া দফতরের

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের (rain) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। ৫ মে থেকে দমকা হাওয়ার প

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের (rain) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। ৫ মে থেকে দমকা হাওয়ার প্রভাব কমবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেই সঙ্গে প্রতি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৫ মে থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ৫-৭ মে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিকেল হতেই জেলায় জেলায় বৃষ্টি

বিকেল হতেই জেলায় জেলায় বৃষ্টি

এদিন বিকেল হতেই জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না

তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না

আগামী ৪-৫ দিনে দিন কিংবা রাতের তাপমাত্রার সেররকম উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৪ মে নাগাদ দক্ষিণ আন্গামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে তা আরও শক্তিবৃদ্ধি করতে পারে। এর সক্রিয়তা কতটা বাড়বে কিংবা গতিপথ কী হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

৪ থেকে ৮ মের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৪ মে নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৫ মে নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুদিন সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ৬ ও ৭ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই দুদিন ঝড়ের বেগ বেড়ে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি পর্যন্ত হতে পারে। ৮ মে আন্দামান দ্বীপপুঞ্জে বৃষ্টির পরিমাণ কমবে, তবে সেদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও রয়েছে ঝড়ের সতর্কতা। মৎস্যজীবীদের উদ্দেশে ৪-৮ মের মধ্যে লাল সতর্কতা জারি করে তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৯)
বহরমপুর (৩৪)
বাঁকুড়া (৩৪.১)
বর্ধমান ( ৩৪)
কোচবিহার (২৭.৪)
দার্জিলিং (১৬.৪)
দিঘা ( ৩৪.৮)
কলকাতা (৩৩.৮ )
দমদম (৩৩.৭)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩৪.৪)
মেদিনীপুর (৩৪.৭)
শিলিগুড়ি (২৮.৩)
শ্রীনিকেতন (৩৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+