উত্তাল হতে চলেছে সমুদ্র! আবহাওয়ার পরিস্থিতি কেমন রাজ্যে

উত্তাল হতে চলেছে সমুদ্র! আবহাওয়ার পরিস্থিতি কেমন রাজ্যে

৩০ এপ্রিল দক্ষিণ আন্দামান সাগরে ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। প্রথমদিকে উত্তর উত্তর পশ্চিম এবং পরে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।

উত্তাল হতে চলেছে সমুদ্র! আবহাওয়ার পরিস্থিতি কেমন রাজ্যে

ঘূর্ণিঝড়ে পরিণত হলে মে মাসের ৪ তারিখ সোমবারে দক্ষিণ পূর্ব মায়ানমার উপকূল অথবা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়ার কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতা আংশিক মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি ।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য।
ছত্রিশগড় ও মেঘালয়ে দুটি ঘূর্ণাবর্ত। ছত্রিশগড় থেকে একটি অক্ষরেখা মেঘালয় পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখা টি গাঙ্গেয় ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত। এর জেরেই সাগর থেকে ঢুকছে জলীয়বাষ্প।

আগামী ৪৮ ঘন্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ২/১ জেলায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া কালবৈশাখীও হতে পারে। ঝড়-বৃষ্টি এমনকি শিলা বৃষ্টির ও সম্ভাবনা ওড়িশা ঝারখন্ড এবং বিহারেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+