ভূমিকম্পের পরই ঝড়-বৃষ্টির তাণ্ডব আসন্ন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নিয়ে আইএমডির পূর্বাভাসে কোন বার্তা

এদিন সন্ধ্যেবেলায় প্রবল হারে কেঁপে ওঠে উত্তরবঙ্গ, সিকিম সহ বিস্তীর্ণ এলাকা। এদিকে, এরই মাঝে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দেয় আইএমডি। একনজরে দেখে নেওয়া যাক, আইএমডির তরফে উত্তরবঙ্গ নিয়ে আবহাওয়ার কোন পূর্বাভাস রয়েছে।

 ভোট মিটতেই ৬ মে কী হতে পারে?

ভোট মিটতেই ৬ মে কী হতে পারে?

এখনও পর্যন্ত আইএমডি সূত্রে যা খবর, তাতে ভোট ২ রা মে মিটে যাওয়ার পর ৬ মে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ঝড়ের দাপট দেখা দিতে পারে। আর তা ঘটতে পারে উত্তরের ৬ জেলায়। এদিকে, হিমালয়ের পাদদেশে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা।

 প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা!

প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা!

জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, উত্তরের বেশ কিছু জায়গায় এদিন ভূমিকম্প অনুভূত হয়। সোমবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর-সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪।

 ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়

৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়

আইএমডির তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বহু জায়গায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণের বহু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এদিকে দক্ষিণবঙ্গের বহু উপকূলবর্তী জায়গায় এমন ঝড় বৃষ্টির কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ বার্তা দিয়েছে মৌসম ভবন।

তাপপ্রবাহের দাপট কবে থেকে শুরু?

তাপপ্রবাহের দাপট কবে থেকে শুরু?

তাপপ্রবাহের দাপট এই সপ্তাহের শনিবার থেকেই বাংলার বিভিন্ন জেলায় শুরু হবে বলে খবর। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কিছু জায়গা দিয়ে প্রবল লু বইতে পারে বলে জানানো হয়েছে আইএমডির রিপোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+