Weather Alert: উধাও শীতের আমেজ, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
Weather Alert: একদিকে নভেম্বরের প্রায় মাঝামাঝি, অন্যদিকে কালীপুজো বিকেল থেকে সন্ধে। শীতের আমেজের লেশমাত্র নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির ন্যূনতম তাপমাত্রা সামান্য হলেও কিছুটা বেড়েছে। আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন সকালেও পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৬.৫ (-১) ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কোচবিহারে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.৮, জলপাইগুড়িতে ১৫.৯, কালিম্পং-এ ১৩.৫, শ্রীনিকেতনে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ১৯.৫ (১৮.৯)
বহরমপুর ১৯.৪ (১৯.৬)
বাঁকুড়া ১৮.২ (১৮)
বর্ধমান ১৮ (১৮)
কোচবিহার ১৫.৬ ( ১৫.৬)
দার্জিলিং ৯.৮ ( ৯.৫)
কালিম্পং ১৩.৫ ( ১৩.৫)
দিঘা ২০ (২০.১)
কলকাতা ২২.২ (২১.৩)
দমদম (২১.২)
কৃষ্ণনগর ২১.২ (২০.৬)
মালদহ ২১.৯ (২১.৮)
মেদিনীপুর ২০.৩ (২০.৬)
শিলিগুড়ি ১৭ (১৭.২)
শ্রীনিকেতন ১৮.৬ (১৮.৪)
সুন্দরবন ২০.৫ (২২.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩০.৮
বহরমপুর ২৯.২
বাঁকুড়া ৩০.৯
বর্ধমান ৩০
কোচবিহার ৩১.৬
দার্জিলিং ১৮.৪
কালিম্পং ১৯
দিঘা ৩১.২
কলকাতা ২৯.৮
দমদম ৩০.৯
কৃষ্ণনগর ৩০.৮
মালদহ ২৯.৯
মেদিনীপুর ৩০
শিলিগুড়ি ৩২.৮
শ্রীনিকেতন ২৯.৪
সুন্দরবন ৩০.৫
আবহাওয়া দফতর জানিয়েছে, গালফ অফ থাইল্যান্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ১৩ নভেম্বর নাগাদ যা আন্দামান সাগরের ওপরে আসবে। এর প্রভাবে ১৪ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরও ঘনীভূত হয়ে ১৬ নভেম্বর নাগাদ মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে।












Click it and Unblock the Notifications