Weather Alert: বঙ্গোপসাগরে কড়া নাড়ছে ঘূর্ণিঝড়! উমা বিদায়ে কি ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাস
Weather Alert: পশ্চিমবঙ্গে বর্ষা শেষ হলেও আবহাওয়া দফতর দুর্গা পুজোর শেষ দুদিন নবমী (২৩ অক্টোবর) এবং দশমী (২৪ অক্টোবর) হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২১ অক্টোবর শনিবার বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত হতে পারে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি শনিবারের মধ্যে ধীরে ধীরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হতে পারে। শুধু উপকূল এলাকাতেই নয়, মূল ভূখণ্ডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি না হওয়ায় এর গতিপথ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ ও ২১ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় তৈরির জন্য পরিস্থিতি অনুকূল। যে কারণে আকাশ মেঘলা এবং উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা।
২৩ অক্টোবর নবমীতে দক্ষিণবঙ্গের আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। অতি হাল্কা থেকে হাল্কা বৃষ্টির ৩০-৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। যেসব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেগুলি হল পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে।
২৪ অক্টোবর দশমীতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির ৭০-৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে। যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলি হল কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দশমীর আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। সঙ্গে হাল্কা বৃষ্টির ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এব্যাপারে আরও আপডেট ২০ অক্টোবর দেওয়া হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications