ফাল্গুনের শুরুতেই তাপমাত্রা ৩০ পেরলো! বাংলার ১১ জেলায় বৃষ্টিরও পূর্বাভাস

Weather Alert: সপ্তাহের শেষে শীত কিছুটা ফিরেছে। ভোরের দিকে রয়ে গিয়েছে শীত-শীত ভাব। তবে তা আর খুব বেশি দিন নয়। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩০ পেরিয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সামনের সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৪ ডিগ্রিতে।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার দার্জিলিংয়ের কোনও কোনও জায়হায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার নাগাদ উত্তরবঙ্গের সবতটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময় সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবার নাগাদ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Lok Sabha Election 2024: হিন্দুত্ব-মন্দির নয়! লোকসভা নির্বাচনে বিরোধীদের আসল চ্যালেঞ্জ ব্যাখ্যা করলেন পিকে
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৪.৬
বহরমপুর ১৬
বাঁকুড়া ১৪.৬
বর্ধমান ১৫
কোচবিহার ১৪.১
দার্জিলিং ৬.৫
কালিম্পং ১৩.৩
দিঘা ১৯.২
কলকাতা ১৮.৩
দমদম ১৮
কৃষ্ণনগর ১৬.৬
মালদহ ১৭.১
মেদিনীপুর ১৭.৮
পুরুলিয়া ১৩.৫
শিলিগুড়ি ১২.৬
শ্রীনিকেতন ১৪.৪
সুন্দরবন ১৭.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০.৩)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৭.৪)
বর্ধমান (২৮.৬)
কোচবিহার (২৭.৯)
দার্জিলিং (১৫)
কালিম্পং (১৭)
দিঘা (২৯.২)
কলকাতা (২৮.১)
দমদম (২৮)
কৃষ্ণনগর (২৭.৪)
মালদহ (২৬.৪)
মেদিনীপুর (২৭.৫)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (২৮.৭)
শ্রীনিকেতন (২৭)
সুন্দরবন (২৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+