Weather Update: শহরে উঁকি দিয়েছে রোদ, জেলাতে কেমন থাকবে আজকের আবহাওয়া জনে নিন
গতকাল সারারাত আর বৃষ্টি হয়নি কলকাতায়। জল থৈ থৈ মহানগরের পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হয়েছে। রবিবার সকাল সকাল উঁকি দিয়েছে সূর্য। অনেক জায়গাতেই জল নামতে শুরু করে দিয়েছে।
গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঙভাঙা বৃষ্টির আশঙ্কার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কার মেঘ কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হড়পা বাণের সতর্কতা জারি করা হয়েছিল। কিন্ত গত ২৪ ঘণ্টায় আবহাওয়ার অবনতি তেমন হয়নি। উল্টে উন্নতি হয়েছে বলা যায়।

রবিবার এবং সোমবার বৃষ্টির দাপট কম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়বে। সামনের সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার থেকে দুই বঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ধস নামতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। অর্থাৎ সোমবার পর্যন্ত আবহাওয়ার উন্নতি হলেও মঙ্গলবার থেকে ফের ঝেঁপে নামবে বর্ষণ। উত্তরবঙ্গের জেলাগুলিতে হরপা বাণের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
এবছরে বর্ষার শুরু থেকেই অতিভারী বর্ষণে বারবার বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ। বিশেষ করে পার্বত্য জেলাগুলি ধসে বিপর্যস্ত হয়েছে। কালিম্পং, কার্শিয়াং, তিস্তাবাজার এলাকায় একের পর এক ধস নেমেছে। যার জেরে দীর্ঘদিন সিকিমের সঙ্গে সাধারণ পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঘুরপথে সিকিম যাতায়াত করতে হচ্ছিল।
গতকাল আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হরপা বাণের সতর্কতা জারি করেছিল। সেই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টাতেও তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি সাময়িক ভাবে উন্নত হলেও সেটা দীর্ঘস্থায়ী হবে না। ববিবার সকাল থেকে কলকাতার আকাশের উঁকি দিয়েছে রোদ। তবে মেঘের ঘনঘটাও রয়েছে। গতকাল থেকে বৃষ্টি না হওয়ায় শহরে একাধিক জায়গায় জমে থাকা জল নামতে শুরু করেছে। গত পরশুর প্রবল বর্ষণে শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে গিয়েছিল।
রবিবারে সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এদিকে আবার রবিবাবের অমাবস্যার কোটাল রয়েছে। তার জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কাকদ্বীপ, সন্দেশখালি সহ একাধিক এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। নীচু এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হচ্ছে। অন্যদিকে উপকূলবর্তী এলাকা গুলিতেও মাইকিং করছে উপকূলরক্ষী বাহিনী।












Click it and Unblock the Notifications