আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই কর্মীরা যাচ্ছে বিজেপিতে, বলছেন সুশান্ত ঘোষ

সুশান্তবাবুর নাম কে না জানে! বামফ্রন্ট জমানায় এঁর দাপটে গড়বেতা-কেশপুরে বাঘে-গরুতে একঘাটে জল খেত। বিরোধীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া, গুমখুন এমন অজস্র অভিযোগ রয়েছে সুশান্তবাবুর বিরুদ্ধে। কঙ্কাল কেলেঙ্কারিতে তিনি গ্রেফতারও হয়েছিলেন। এখন জামিনে মুক্ত। এক সময় গড়বেতা অঞ্চলে শোনা যেত একটাই কথা, 'সুশান্তবাবুর ইচ্ছা ছাড়া এখানে গাছের একটা পাতাও নড়ে না।'
এহেন সুশান্ত ঘোষের রাজত্ব গিয়েছে, দাপটও এখন উধাও। সেই সুশান্তবাবুই মেদিনীপুর আদালত চত্বরে দাঁড়িয়ে বলেছেন, "আমাদের অনেকেই যাচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে সিপিএম কর্মী-সমর্থকরা ঘরছাড়া। পুলিশে অভিযোগ করলে ওরা অত্যাচারিতকেই গ্রেফতার করছে। মানুষ তো বাঁচতে চাইবেই। প্রাণ বাঁচাতে তাই বিজেপিতে নাম লেখাচ্ছে।"
তা হলে বিজেপি আপনাদের ঘরছাড়া কর্মী-সমর্থকদরে নিরাপত্তা দিচ্ছে? সুশান্তবাবু বলেন, "ওরা দিল্লিতে ক্ষমতায়। প্রভাব তো থাকবেই। তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ-ঘৃণা বেড়ে যাচ্ছে। ওরা সেটা ধরার চেষ্টা করছে।"
একদা দাপুটে বিধায়ক সুশান্তবাবুর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications