WBHSE Result 2021: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, প্রথম বিভাগে কমল পাসের হার
WBHSE Result 2021: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, প্রথম বিভাগে কমল পাসের হার
মাধ্যমিকে পাস করেছে ১০০ শতাংশ। তারপরেই উচ্চ মাধ্যমিতের ফল প্রকাশ করল সংসদ। তাতে প্রথম বিভাগের পাসের হার গতবারের চেয়ে অনেকটাই কমেছে বলে জানানো হয়েছে। তবে জেলায় জেলায় ৯০ শতাংশ পাসের হার ছিল বলে জানা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ ছাত্র ছাত্রী প্রথম বিভাগে পাস করেছেন।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
করোনা সংক্রমণের কারণে এবারও হয়মি উচ্চ মাধ্যামিক পরীক্ষা। গত ২০ জুলাই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ। পূর্ব ঘোষণা মতো ২৩ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল শিক্ষা সংসদ। ঠিক দুপুর তিনটে নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলাফল প্রকাশ করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে।

প্রথম বিভাগে কমল পাসের হার
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার মোট ৮,১৯,২০২ জন পরীক্ষার্থী পাস করেছেন। তার মধ্যে ৯৭.৭০ শতাংশ ছেলে পাস করেছেন। মেয়েেদর পাসের হারও একই। প্রথম বিভাগে পাস করেছেন ৩,১৯,৩২৭ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে সেটা কম বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সব জেলাতেই ৯০ শতাংশের বেশি সব জেলায় পাস করেছে।

প্রথম মুর্শিদাবাদের মেয়ে
প্রথম বিভাগে পাসের হার কম হলেও এবার প্রথম হয়েছে জেলার একটি মেয়ে। মুর্শিদাবাদের সংখ্যালঘু পরিবারের মেয়ে প্রথম বিভাগে পাস করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। যদিও এবার মেধা তালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কারণকরোনার কারণে পরীক্ষা হয়নি এবার। জুলাই মাসের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

মাধ্যমিকের পাসের হার নিয়ে বিতর্ক
মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। তার মধ্যে ৯০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে প্রথম বিভাগে। মধ্য শিক্ষা পর্ষদের এই ফলাফল প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীকরে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পাস করতে পারে মাধ্যমিক পরীক্ষায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications