বাড়ল বাসভাড়া,গঠন হবে পরিবহন সংক্রান্ত টাস্ক ফোর্স , সিদ্ধান্ত রাজ্য সরকারের

এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকার ২৩ বার ডিজেল ভাড়া বাড়িয়েছে। ফলে বাসমালিকরা সমস্যায় পড়েছেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাঁদের সরে আসতে অনুরোধ করা হয়েছে বাস মালিকদের। একইসঙ্গে তাঁদের সমস্যার কথা উপলব্ধি করে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বাসভাড়া বাড়ানোর পাশাপাশি বেশ কিছু শর্তও রেখেছে রাজ্য সরকার। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রী স্বাচ্ছন্য ও পরিষেবার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে একটি টাস্ক ফোর্স গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলের দামের হ্রাস-বৃদ্ধির সঙ্গে ভারসাম্য বজায় রেখে বাসের ভাড়া বাড়া-কমার বিষয়ে দেখাশোনা ও আললোচনা করবে এই টাস্ক ফোর্স। পরিবহন দফতরের আধিকারিক ও বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা থাকবে এই টাস্ক ফোর্সে। ফলে এই টাস্ক ফোর্সের স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না।
এদিকে বাসের পাশাপাশি মিনিবাস সংগঠনগুলি যাত্রা পথের স্তরের পূনর্মূল্যায়নের আবাদন জানিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই আবেদনেও সায় দেওয়া হয়েছে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications