দিনে গরম, রাতে ঠান্ডা! শুষ্ক আবহাওয়ায় রাজ্যে শীতের ছোঁয়া
মাঘের উষ্ণ দুপুর দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, এবারের মতো শীত মনে হয় বিদায় নিল। কিন্তু সরস্বতী পুজোর পর থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। দিন গরম থাকলেও রাতের অন্ধকার নামতেই ফের নেমে আসছে পারদের ঢেউ, ফিরছে সকালের কাঁপুনি।
আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আনুষ্ঠানিকভাবে 'শীতের প্রত্যাবর্তন' ঘোষণা করেনি, তবুও সাম্প্রতিক তাপমাত্রার হিসেব বলছে অন্য গল্প। কলকাতায় গত শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নামার পর শনিবার আরও কমে দাঁড়ায় ১৪.১ ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে, এই মাত্রা মৌসুম অনুজ্ঞাপত্রেই স্বাভাবিক।

তবে বিশেষজ্ঞদের ধারণা আগামী এক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না। পারদ কখনও সামান্য বাড়বে, কখনও আবার একটু কমবে তবে সামগ্রিকভাবে শীতের ছোঁয়াটুকু বজায় থাকবেই।
পরিস্থিতি আপাতত শুষ্ক। অন্তত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস বলছে, কলকাতা থেকে মেদিনীপুর, বীরভূম থেকে মুর্শিদাবাদ সব জায়গাতেই শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে।
যদিও ছবিটা একটু ভিন্ন উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত, ফলে পরিবহন ব্যবস্থায় ভোরের দিকে বিঘ্নের আশঙ্কা। পাশাপাশি বুধবার গুরুবার জলপাইগুড়ি ও কালিম্পং এর কিছু জায়গায় হালকা বৃষ্টি ও দার্জিলিং এর উচ্চতর এলাকায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
এদিকে শীত বিদায়ের ভ্রান্ত ধারণা ভাঙতে শুরু করেছে শহরের রাস্তায়। সন্ধ্যা নামতেই পোশাকের স্তর বাড়ছে, সকালের দিকে ধোঁয়াটে কুয়াশা আর হালকা ঠান্ডা এ দুটিই যেন জানিয়ে দিচ্ছে, শীত এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি।
আবহাওয়াবিদদের পরামর্শ এখনই শীতের পোশাক তুলে রাখবেন না। ভোর ও সকালের দিকে শীতের দাপট কিছুদিন থাকবেই।
-
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications