লোকাল ট্রেনে বিশ্বকর্মা পুজো! মন্ত্রোচ্চারণ থেকে নাচগান চলল কামরাতেই

উৎসবের আমেজের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আর সেই কাউন্টডাউনের পালা উস্কে এদিন ট্রেনের মধ্যেই আয়োজিত হয়ে গেল বিশ্বকর্মার আরাধনা।

শিয়ালদহ মেইন শাখার ডাউন গেদে লোকালে এদিন বিশ্বকর্মা পুজোয় মেতে ছিলেন নিত্যযাত্রীরা। সেখানে গত ১২ বছরের পরম্পরা মেনে ভেন্ডর কামরাতে আয়োজিত হয়েছে এই পুজো। নিয়ম, পরম্পরা মেনে ট্রেন চলতে চলতেই আয়োজিত হয়েছে বিশ্বকর্মা পুজো। রীতিমতো পুরোহিত ডেকে চলেছে এই পুজো। প্রসঙ্গত, এই কামরার নিত্যযাত্রীরা মিলেই আয়োজন করেন এই পুজোপাঠের।

শুনতে অবাক লাগলেও, এদিন এভাবেই আয়োজিত হয়েছে লোকাল ট্রেনের বিশ্বকর্মা পুজো। শুধু পুজো নিয়ম মাফিক আয়োজন নয়, তার সঙ্গে উৎসবে মাতোয়ারা হওয়ার ছবিও ধরা পেড়েছে এদিন ট্রেনের কামরায়। পুজোপাঠের সঙ্গেই এদিন চলন্ত ট্রেনে জমেছিল নাচ গানের আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+