জেএনইউ-র ছায়া এবার বিশ্বভারতীতে, হোস্টেলে ঢুকে ছাত্রদের মার এবিভিপির
জেএনইউ-র পর এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যায় বিশ্বভারতীতে তাণ্ডব চালাল এবিভিপি।
জেএনইউ-র পর এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যায় বিশ্বভারতীতে তাণ্ডব চালাল এবিভিপি। রাতের অন্ধকারে হোস্টেলে ঢুকে ছাত্রদের বেধড়ক মারধর করার অভিযোগ আরএসএস-র ছাত্র সংগঠনের বিরুদ্ধে। রড, লাঠি, বাঁশ নিয়ে হোস্টেলে তাণ্ডব চালায় এবিভিপির ছাত্ররা। আহত দুই ছাত্রকে পিয়ার্সন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে আচমকাই লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে হোস্টেলে ঢুকে পড়ে একদল ছাত্র। হোস্টেলে থাকা ছাত্রদের বেধড়ক মারধর করতে থাকে তাপা। হোস্টেলের ছাত্ররাও প্রতিরোধ গড়ে তোলে। এই নিয়ে প্রবল অশান্তি তৈরি হয় বিশ্বভারতীয় ছাত্রাবাসে। অর্থনীতি বিভাগের স্বপ্ননীল মুখোপাধ্যায় এবং ফাল্গুনী পান নামে দুই ছাত্র গুরুতর জখম হেয়েছেন। তাঁদের পিয়ার্সন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ঢুকেও এবিভিপির সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। শেষে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা গেটে তালা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের এবিভিপির ছাত্ররাই এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। যদিও এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এই হামলা চালাননি। বিজেপির পক্ষ থেকেও বহামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications