ছাত্রদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করতে বলল বিশ্বভারতী কর্তৃপক্ষ
ছাত্রদের ২৪ ঘণ্টার মধ্যে হোস্টেল খালি করতে বলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সংবিধান নিয়ে উপাচার্যের বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরেই ছাত্রদের হোস্টেল খালি করার নির্দেশ বলে জানা গিয়েছে।
ছাত্রদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করতে বলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সংবিধান নিয়ে উপাচার্যের বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরেই ছাত্রদের হোস্টেল খালি করার নির্দেশ বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা। কলকাতাতেও এর বিরোধিতায় সামিল হয়েছিলেন ছাত্ররা।

বিশ্বভারতীর এক আধিকারিক জানিয়েছেন ইতিহাসের স্নাতক স্তরের এক ছাত্র বিজ্জু সরকারের কাছ থেকে এই ভিডিও ভাইরাল করার তথ্য পাওয়া যায়। তারপরেই তাঁকে পূর্বপল্লির হস্টেল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করার পর বিশ্বভারতীর উপাচার্য কী সংবিধান নিয়ে কী কথা বলেছিলেন সেটাই গোপনে ভিডিও করে ভাইরাল করা হয়েছে। সেখানে সিএএ নিয়েও কথা বলেছিলেন তিনি।
তরপরেই পূর্বপল্লির হোস্টেল খালি করার কথা বলা হয় ছাত্রদের। কয়েকদিন আগে বিশ্বভারতীর হস্টেলে ঘুকে তাণ্ডব ছািলয়েছিল এবিভিপি। ছাত্রদের বেধড়ক মারধর করে এবিভিপির ছাত্ররা। এই ঘটনায় উপাচার্যের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল ছাত্ররা।












Click it and Unblock the Notifications