বীরভূমের সদাইপুরে ভোটারদের মেরে মাথা ফাটানো হল, থমথমে এলাকা
চতুর্থ দফার ভোট পর্ব শুরু হতেই এদিন সকাল থেকেই একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসতে থাকে। বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কেষ্টগড় নানুরেও উত্তেজনা চরমে ওঠে।
চতুর্থ দফার ভোট পর্ব শুরু হতেই এদিন সকাল থেকেই একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসতে থাকে। বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কেষ্টগড় নানুরেও উত্তেজনা চরমে ওঠে। এরপরই খবর আসে সদাইপুর থেকে।

সদাইপুরে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে দুজমন ভোটারকে ভোটর লাইনে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের দাবি ভোটারদের কাছে 'কুইক রেসপন্স টিম' এসে ভোটদানের আশ্বাস দিলেও তা কোনওভাবেই কার্যকরী হচ্ছে না।
মারধরের পর সাদাইপুর এলাকা বেশ থমথমে। এদিকে ভোট প্রক্রিয়া নিয়ে রীতিমত থমথমে গোটা বীরভূম। বিভিন্ন জায়গায় এদিন সকাল থেকেই একাধিক উত্তেজানার খবর আসতে থাকে। তার মধ্যে নাম উঠে আসে সদাইপুরের।












Click it and Unblock the Notifications