দুর্গাপুরে অস্বাভাবিক মৃত্যু মার্কিন নাগরিকের! খেলার সময় মৃত্যু নিয়ে তদন্ত
ক্রিকেট খেলতে গিয়ে দুর্গাপুরে মার্কিন যুবকের মৃত্যু। সূত্রের খবর অনুযায়ী, এনজিও-র কাজে দুর্গাপুরে থাকতেন মার্কিন যুবক টিমেথি প্যাট্রিক।
ক্রিকেট খেলতে গিয়ে দুর্গাপুরে মার্কিন যুবকের মৃত্যু। সূত্রের খবর অনুযায়ী, এনজিও-র কাজে দুর্গাপুরে থাকতেন মার্কিন যুবক টিমেথি প্যাট্রিক। এদিন যে ফ্ল্যাটে তিনি থাকতেন তারই কাছের মাঠে ক্রিকেট খেলতে যান তিনি। হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন। সঙ্গে সঙ্গে তাঁকে সেখানকার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়।

ফের খেলার মাঠে মৃত্যুর ঘটনা। এবার মৃত্যু এক বিদেশির। বছর ৩২-এর মার্কিন নাগরিক এনজিও-র কাজে গিয়েছিলেন দুর্গাপুরে। লুইসিয়ানার বাসিন্দা টিমোথি প্যাট্রিক ২০১৮-র অক্টোবরে দুর্গাপুরে গিয়েছিলেন। সস্ত্রীক এক বহুতলে ঘর ভাড়া নিয়েছিলেন। দুর্গাপুরে অ্যাপার্টমেন্ট থেকে কিছুটা দূরের মাঠে ক্রিকেট খেলছিলেন তিনি।
খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে গাড়িতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকেই স্থানীয় থানায় যোগাযোগ করা হয়। নিউটাউনশিপ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়।
চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মার্কিন নাগরিক টিমোথি প্যাট্রিকের। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications