Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election Results 2023: দল গুরুত্ব দেয়নি, ভোট মিটতেই বেসুরো শেখ সুফিয়ান, তৃণমূলের চাপ কি বাড়ছে

নন্দীগ্রামে দখল ধরে রেখেছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের পর থেকে নন্দীগ্রাম কার্যত বিজেপির দখলে চলে গিয়েছে। তারপর থেকেই সেখানে শাসক দলের অন্দরে চাপ বাড়তে শুরু করে দিয়েছে। পঞ্চায়েত ভোটেও তার ছায়া পড়েছে।

পঞ্চায়েত ভোটের পর থেকে চাপ বাড়তে শুরু করেছে শাসক দলের উপরে। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার সময় থেকেই উত্তেজনা চড়তে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে নিজে জোর তরজা শুরু হয়েছিল।

West Bengal Panchayat Election Results 2023:

তাঁকেই প্রথমে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তারপর থেকে এক প্রকার তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল নন্দীগ্রামে। প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা নিজেই। হঠাৎ করে তিনি কেন কোণঠাসা হয়ে গেলেন নন্দীগ্রামে এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ভোটে যথারীতি তেমন ভাল কোনও প্রভাব বিস্তার করতে পারেনি তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রামের ১টি আসন বাদে প্রায় সবকটি কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়েননি। তিনি নিজে দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছিলেন। প্রায় সবকটি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের এই জমি ছা়ড়া হওয়ার নেপথ্যেই রয়েছে দলের অন্তর্দ্বন্দ্ব এমনই মনে করছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। সেকারণে তিনি পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশের পরেই বেসুরো হয়েছেন শেখ সুফিয়ান।

বুধবার তিনি এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের হারের এই হারের নেপথ্যে রয়েছে দলেরই পক্ষপাতিত্ব। দলের পুরনো নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি সেকারণেই এই ঘটনা ঘটেছে। দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন শেখ সুফিয়ানের মতো নেতা। তাতে লোকসভা ভোটে আরও চাপ বাড়বে শাসক দলের তাতে কোনও সন্দেহ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+