বীরভূমে বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য, জেলায় নিরাপত্তা জোরদার
রাতের অন্ধকারে বিপুল পরিমাণ জেলেটিন স্টিক উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলাতে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০ হাজার জেলেটিন স্টিক ভর্তি ৫০টি বস্তা উদ্ধার হয়েছে একটি পিকআপ ভ্যান থেকে। গাড়িটি ঝাড়খণ্ডের পাকুড় থেকে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
মঙ্গলবার রাতে সুলতানপুর নলহাটি রোডে রুটিন চেকিং চলাকালীন পুলিশ সন্দেহজনকভাবে ওই গাড়িটিকে আটক করে। তল্লাশি চালাতেই মিলেছে বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলেটিন স্টিকগুলি অবৈধভাবে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে ও তদন্ত চলছে। পাশাপাশি, ঝাড়খণ্ডের পাকুড় পুলিশ প্রশাসনের সঙ্গেও যৌথভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার পর রাজ্যের সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও নজরদারি।পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।












Click it and Unblock the Notifications