মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডি লিট তুলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে এই বিশেষ সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল।
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডি লিট তুলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে এই বিশেষ সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ২০১৮-র সমাবর্তনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডি লিট তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মুখ্যমন্ত্রীর গলায় পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। এরপর সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেন মুখ্যমন্ত্রী।
ডি লিট পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেকে ধন্য মনে করছেন। একইসঙ্গে তিনি বলেন এই সম্মানের যোগ্য তিনি নন। এই ডি লিট তিনি ব্যবহারও করবেন না। মুখ্যমন্ত্রী বলেন, তিনি কোনও দিন ভাবেননি এইরকম একটি মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন। নিজের জীবনকে লড়াই ও সংগ্রামের বলে অবিহিত করে মুখ্যমন্ত্রী বলেন, এই সম্মানের প্রস্তাব নিয়েও তাঁকে অসম্মান করা হয়েছে।
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট দেওয়া নিয়ে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট দিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জুগোপাল মুখোপাধ্যায়।
এর আগে জ্যোতি বসুকে সাম্মানিক ডি লিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।












Click it and Unblock the Notifications