কুলতলিতে দুজন মহিলার গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
কুলতলিতে দুজন মহিলার গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
কুলতলিতে গলার নলি কাটা অবস্থায় দুজন মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতুলিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলির মেরীগঞ্জের ২ গ্রাম পঞ্চায়েতের পিয়ালি নদীর চর থেকেই পরপর দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মাত্র তিনশো ফুট দূরত্বে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় দের থেকে পাওয়া খবরে একটি দেহ গতকাল রাতেই উদ্ধার হয়েছিল। অন্যটি আজ শুক্রবার ভোরে উদ্ধার করে পুলিস। তবে এখনও পর্যন্ত মৃত ওই দুই মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে তিনশো ফুট তফাতেই এই দুই দেহ ঘিরে রহস্য ঘনিভূত হয়েছে।












Click it and Unblock the Notifications