কালিয়াচকে গ্রেফতার মাদক পাচারকারী, উদ্ধার ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগার
গোপন সূত্রে খবর পেয়ে মালদহের কালিয়াচক থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল সিআইডির একটি বিশেষ িটম।
গোপন সূত্রে খবর পেয়ে মালদহের কালিয়াচক থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল সিআইডির একটি বিশেষ িটম। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ব্রাউন সুগার। যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। ধৃত দুই পাচারকারীর নাম আব্দুল রহিম এবং নুরুল ইসলাম। দু'জনেই কালিয়াচকের বাসিন্দা।

আগে থেকেই মাদক পাচারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই সিআইডি তাদের খুঁজছিল। শনিবার রাতে কালিয়াচক থানার পুলিসের সহযোগিতায় তাদের গ্রেফতার করে সিআইডির একটি বিশেষ দল। এদের সঙ্গে আর কারোর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়।
মালদহের সীমান্তবর্তী এলাকা হওয়ায় কালিয়াচক দিয়েই মাদক পাচার সহজে হয় বলে এই এলাকায় ডেরা তৈরি করে করে পাচারকারীরা। আব্দুল এবং নুরুল কালিয়াচকের বাসিন্দা হওয়ায় পুলিসের চোখে ধুলো দেওয়া কাজ সহজেই করতে পারছিল তারা। এবং পুলিসের গতিবিধির উপরেও সহজে নজর রাখতে পারত তারা। সেকারণেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সিআইডির টিম কালিয়াচক পুলিসের সঙ্গে যোগাযোগ করে দুই পাচারকারীকে গ্রেফতারের ফাঁদ তৈরি করেছিল।












Click it and Unblock the Notifications