পোলবায় পুলকার দুর্ঘটনা, এসএসকেএম-এ ভর্তি ২ পড়ুয়ার অবস্থা সংকটজনক

পোলবায় পথ দুর্ঘটনায় দুই শিশুর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিন দুই ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে এসএসএকেএম-এর অধিকর্তাকে ফোন করন মমতা বন্দ্যোপাধ্যায়।

পোলবায় পথ দুর্ঘটনায় দুই শিশুর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিন দুই ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে এসএসএকেএম-এর অধিকর্তাকে ফোন করন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জেরায় পুলকারের চালক জানিয়েছেন, পিছন থেকে কোনও গাড়ির ধাক্কায় তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

সকালে পোলবায় পুলকার দুর্ঘটনা

সকালে পোলবায় পুলকার দুর্ঘটনা

এদিন সকালে হুগলির পোলবার কাছে পড়ুয়া বোঝাই একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত হন চালক সহ চার ছাত্র। তাঁদেরকে সঙ্গে সঙ্গে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ ছাত্রকে গ্রিন করিডর করে এসএসকেএম-এ

২ ছাত্রকে গ্রিন করিডর করে এসএসকেএম-এ

হুগলির হাসপাতালে অন্যদের জ্ঞান ফিরলেও, দ্বিতীয় শ্রেণিতে পড়া দুই ছাত্র দিব্যাংশু ভগত এবং ঋষভ সিং-এর অবস্থা খারাপ হওয়ায় তাঁদেরকে গ্রিন করিডর তৈরি করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। বিকেল পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি। তাদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। একজনের পাঁজরের হাড় ভেঙেছে। অন্যদনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ৪৮ ঘন্টা না গেলে চিকিৎসকরা কিছুই বলতে পারবেন না বলে জানিয়েছেন।

খোঁজ নিলেন মমতা, ছাত্রদের পাশে কল্যাণ, লকেট

খোঁজ নিলেন মমতা, ছাত্রদের পাশে কল্যাণ, লকেট

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন দুই ছাত্রের সঙ্গেই এসএসকেএম আসেন। তিনি বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তিনি আহতদের কলকাতায় পাঠাতে বলেন। বলে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং-এর সঙ্গে কথা বলে গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়। অন্যদিকে ঘটনাস্থলে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন এসএসকেএম-এর অধিকর্তাকে ফোন করে খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দায়ী বেহাল রাস্তা, গাড়ির বেহাল দশা

দায়ী বেহাল রাস্তা, গাড়ির বেহাল দশা

একদিকে দুর্ঘটনার জন্য প্রত্যক্ষদর্শীদের একাংশ দিল্লি রোডের বেহাল দশাকে দায়ী করেছে। পাশাপাশি তাদের অভিযোগ স্কুলের সময়ে দেরি হওয়ায় পুলকারের চালকরা দ্রুতগতিতেও গাড়ি চালান। যদিও পুলকারের চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, পিছন থেকে কোনও গাড়ি ধাক্কা মেরেছিল। তবে গাড়ির ফরেনসিক পরীক্ষা করার জন্য সেটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে গাড়ির চাকার করুণ অবস্থাও ফুটে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+