বাংলায় ফের নিপা ভাইরাসের আতঙ্ক! ভেন্টিলেশনে দুই আক্রান্ত, নড়েচড়ে বসেছে কেন্দ্র ও রাজ্য, চালু হল হেল্পলাইন
কেরলে নিপা ভাইরাসের খবর একদমই নতুন নয়। প্রায় প্রত্যেক বছরই কোনও না কোনও জেলায় এইরকম সংক্রমণের ঘটনা সামনে এসেই থাকে। কিন্তু বাংলায় বহু বছর পরে ফের নিপা ভাইরাসের উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াল। ২০০১ সালে শিলিগুড়িতে শেষবারের জন্য এই ভাইরাস ছড়িয়েছিল। তার পরে দীর্ঘদিন ধরে এই নিপা ভাইরাস নিয়ে কোনও খবর ছিল না। এবার সেই আতঙ্ক আবারও ফিরে এল। তাও আবার কলকাতার একদমই কাছের এলাকা থেকে।

উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু'জন স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গতকাল রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এই তথ্য সামনে আনেন। তাঁদের বক্তব্য অনুসারে, কল্যাণী এইমস-এর পরীক্ষাগারে প্রাথমিকভাবে নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য পুনেতে নমুনা পাঠানো হয়েছে।
এই ঘটনার পরই এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি জানিয়েছেন যে, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার জন্য খুব শিগগিরই বাংলায় কেন্দ্রের বিশেষজ্ঞ দল 'ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম' আসছে। জানানো হয়েছে যে, এই দল রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে মিলেই পরিস্থিতি সামলাবে।
অন্যদিকে আবার, হাসপাতালে ভর্তি থাকা ওই দুই স্বাস্থ্যকর্মীর অবস্থা এখনও গুরুতর রয়েছে। চিকিৎসকদের মতে, দু'জনকেই ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থার উপর সবসময় নজর রাখা হচ্ছে।
সাধারণ মানুষের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। প্রয়োজন পড়লে ৯৮৭৪৭০৮৮৫৮, ৯৮৩৬০৪৬২১২, ০৩৩-২৩৩৩০১৮০ নম্বরে যোগাযোগ করা যাবে।
এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ যে, আপাতত বাদুড়ে খাওয়া কোনও ফল কিংবা খোলা অবস্থায় রাখা খেজুরের রস খাওয়া এড়িয়ে চলাই ভালো। সেইসঙ্গে, অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতন থাকার আবেদনও জানানো হয়েছে।
বহু বছর পর নিপার উপস্থিতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামনে এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য দু'পক্ষই এখন বাড়তি সতর্কতায় রয়েছে।
-
একদিনে শেষ নয়! বিজেপির 'পরিবর্তন যাত্রা'র মাঝেই ধর্মতলায় ধর্নায় মমতা, কতদিন চলবে এই কর্মসূচি? -
'নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি, আর তাদের দালাল হল...!' ধর্নামঞ্চ থেকে কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার -
মেট্রো চ্যানেলে ধরনায় মমতা, বিজেপি ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্র ফাঁস করতে অস্ত্র ভোটার তালিকার 'মৃত'রাই -
ভোটের আগে চাষিদের স্বস্তি! ৯.৫০ টাকা কেজি দরে আলু কিনবে রাজ্য সরকার -
অনুপ্রবেশকারীদের বাঁচাতেই মমতার ধরনা, কটাক্ষ গিরিরাজের -
মতুয়াদের অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছে কেন্দ্র, বড়মার প্রয়াণ দিবসে সরব মমতা -
মর্মান্তিক! বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বোনের দেহ, অচৈতন্য অবস্থায় মা, ঘটনা কী? তদন্তে নেমে বড় সন্দেহ পুলিশের -
চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েছে? এখন কী করবেন? জানিয়ে দিল নির্বাচন কমিশন -
মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ভারতে তেল সঙ্কট নিরসনে এগিয়ে আসতে রাজি রাশিয়া, তবে... -
বোসের পদত্যাগে বিস্মিত মমতা, পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার কাকে? -
রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলের চার প্রার্থীর, বিজেপির রাহুলের পাশে থাকলেন শমীক-শুভেন্দু -
সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া! এই দিন থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস?












Click it and Unblock the Notifications