এক মহিলার কাছে দুই নবজাতক : তদন্তে চাঞ্চল্যকর মোড়, চুরিই করেছিলেন মহিলা
কোচবিহারের মহিষবাথানে এক মহিলার কাছ থেকে দুই নবজাতক উদ্ধারের ঘটনা চাঞ্চল্যকর মোড় নিল বুধবার। পুলিশি জেরায় উঠে এল, দুই সদ্যোজাতকে চুরিই করেছে সাথী আর্য নামে ওই মহিলা।
কোচবিহার, ৩০ নভেম্বর : কোচবিহারের মহিষবাথানে এক মহিলার কাছ থেকে দুই নবজাতক উদ্ধারের ঘটনা চাঞ্চল্যকর মোড় নিল বুধবার। পুলিশি জেরায় উঠে এল, দুই সদ্যোজাতকে চুরিই করেছে সাথী আর্য নামে ওই মহিলা। বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ। গ্রেফতার করা হয়েছে শিউলি নামে অপর এক মহিলাকেও।
এক শিশুর বয়স দু'মাস, অন্যজনের এক মাস। রাজ্যে শিশুপাচারের জাল ছড়িয়ে পড়ায় এক মায়ের কাছে দুই নবজাতক শিশু থাকায় সন্দেহ দানা বাঁধে। সেই সন্দেহের বশে জেরা করতেই বেরিয়ে পড়ে শিশু পাচারের ঘটনা। সাথী জানায়, কেউই তাঁর নিজের সন্তান নয়। ওই মহিলার দাবি, এক সন্তান তাঁর দিদির, অন্যটি এক ডাক্তারবাবু তাঁকে লালন-পালন করার জন্য দিয়েছেন। বৈধ কাগজপত্র না দেখাতে পারায়, দুই শিশুকেই চাইল্ড লাইনে রাখা হয়।

এই ঘটনায় সাথীকে জেরা করেই এক চিকিৎসকের নাম জানতে পারে পুলিশ। সেই চিকিৎসকের খোঁজ চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাথী দুই সন্তানকেই চুরি করেছে। দিদির সন্তান বলে যাকে দাবি করছে সাথী, আদতে সে ওই মহিলার দিদির সন্তান নয় বলেই জানতে পেরেছে পুলিশ। ওই চিকিৎসকও এই চক্রে জড়িত বলে তাদের অনুমান।
বাদুড়িয়ার মতোই কোচবিহারের ওই চিকিৎসকও অবিবাহিত মহিলাদের সন্তানদের নিয়ে এই র্যাকেট চালাতো। আর সাথীর কাছে ওই পাচার হওয়া শিশুই পাঠানো হয়েছিল বলে অনুমান। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জেরা করা হচ্ছে সাথী-শিউলিকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications