ঝাঁপ ফেলল দুই কারখানা, বেকার ৭৫০ কর্মী

হাওড়ার মালিপাঁচঘড়ার জে এন মুখোপাধ্যায় রোডের অ্যালুমিনিয়াম কারখানাটি হঠাৎই 'সাসপেনশন অফ ওয়ার্ক'-এর নোটিশ ঝোলায় গতকাল। কারখানার মালিক শ্রীপ্রকাশ ঝুনঝুনওয়ালার দাবি, কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে পরিকাঠামোর আধুনিকীকরণে। তার পরও শ্রমিকরা উৎপাদন বাড়াতে সহায়তা করছে না। রাজ্য সরকারের কাছে নালিশ জানানো সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে সিটু নেতা পঞ্চানন মান্না বলেন, "আমরা তো বলেছি, ভুল বোঝাবুঝি হলে আলোচনায় বসতে চাই। উনি তার তোয়াক্কা না করেই কারখানা বন্ধ করে দিলেন।" আইএনএটিটিইসি-র তরফে অরুণবরণ নন্দন বলেন, "মালিক মিথ্যে কথা বলছেন। এত দিন কম বেতনে দশ থেকে বারো ঘণ্টা কাজ করানো হয়েছে। আমরা প্রতিবাদ করায় কারখানা বন্ধ করে দেওয়া হল।"
পাশাপাশি, হুগলী জেলার ভদ্রেশ্বরে ঝাঁপ ফেলেছে লগন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস জুট মিলের যিনি মালিক, সেই সঞ্জয় কাজোরিয়া লগন ইঞ্জিনিয়ারিং লিমিটেডেরও কর্তা বটে। তিনি বলেন, "চট শিল্পে যে যন্ত্রপাতি লাগে, তা বানানো হত এখানে। কিন্তু এখন চট শিল্পে সঙ্কট চলছে। বাজার চাঙ্গা না হলে কারখানা চালানো সম্ভব নয়।" এই যুক্তি খারিজ করে দিয়ে সিটু সমর্থিত শ্রমিক সংগঠনের সম্পাদক পুরুষোত্তম প্রামাণিক বলেন, "বাজার মন্দা থাকার কথা একটা অজুহাত। উনি কোনও মাসেই আমাদের বেতন সময়ে দিতেন না। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম। তাই আমাদের জব্দ করতে কারখানা বন্ধ করা হল।" তিনি বলেন, ৪০০ জন কর্মী এর ফলে বেকার হয়ে পড়লেন।
প্রসঙ্গত, এই দু'টি কারখানা বন্ধ হওয়ায় নেতিবাচক বার্তা গেল শিল্প মহলে। কিছুদিন আগে বন্ধ হয়ে গিয়েছে জেপস এবং হিন্দুস্তান মোটরস। তার পর নর্থব্রুক জুট মিলে ম্যানেজারকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। ঢক্কানিনাদ সত্ত্বেও ভবিষ্যতে আর কেউ শিল্প গড়তে আসবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications