Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengaluru Cafe Blast: আব্দুল-মুসাভিরের জঙ্গি যোগ! বেঙ্গালুরু বিস্ফোরণ ছাড়াও যুক্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে?

গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মাথিন এবং মুসাভির হোসেনকে গ্রেফতার করেছে এনআইএ। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজনকে। এনআইএ সূ্ত্রের খবর, আইডি বিস্ফোরণ কাণ্ডে ঘনিষ্ঠভাবেই যুক্ত ছিল আব্দুল এবং মসাভির। মার্চ মাসের ১ তারিখ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, তাতে আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। ৩ মার্চ তদন্তভার গ্রহণ করে এনআইএ।

কিন্তু কারা এই আব্দুল মাথিন এবং মুসাভির হোসেন? কীভাবে তারা জড়িয়ে পড়লেন এই কর্মকাণ্ডের সঙ্গে? এইবারই প্রথম নয় এরআগেও এই দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মের অভিযোগ উঠেছিল। যেহেতু ঘটনাটি আইডি বিস্ফোরণের, ফলে এই ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ থাকবে সেটাই অনুমান করেছিলেন জাতীয় তদন্তকারী সংস্থা।বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত মুজ়াম্মিল শরিফকে আগেই গ্রেফতার করা হয়েছিল

Bengaluru Cafe Blast

এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছিল, শরিফ ইসলামিট স্টেট জঙ্গি সংস্থার মডিউলার হিসাবে কর্ণাটকে কাজ করত। শুক্রবার আটক হওয়া আব্দুল মাথিন এবং মুসাভির হোসেনের সঙ্গে জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ যোগ রয়েছে বলেই এমআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে। এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধেই ২০২০ সালে সন্ত্রাসের মামলা রয়েছে। আইসিসের বেঙ্গালুরু মডেল- আল হিন্দের সঙ্গে যুক্ত আব্দুল মাথিন ত্বহা।

এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে আব্দুল মাথিন ভিকনেগস ডি ছন্দনামে এবং মসাভির হোসেন মহম্মদ জুয়েদ সায়েদ নামে পরিচয় আত্মগোপন করেছিলেন। ৩০ বছর বয়সি এই দুই সন্দেহভাজনের হদিত পেতে পুরস্কারও ঘোষণা করা হয় এনআইএ-র পক্ষ থেকে। অভিযুক্তদের সন্ধান দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। তথ্য প্রদানকারীর পরিচয়ও গোপন রাখা হবে।

এই দুই সন্দেহভাজন কর্ণাটকে আইএসআইএস-র জঙ্গি ‌সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এমন তথ্যও উঠে আসছে। এই দুই জন‌কে আটক করতে কর্নাটকের ১২টি এলাকা, তামিলনাড়ুর পাঁচটি এলাকা এবং উত্তরপ্রদেশের এক জায়গায় তল্লাশি চালান এনআইএর আধিকারিকেরা।এই রাজ্য প্রায় এক মাস লুকিয়ে ছিল দুই সন্দেহভাজন।

এর আগে আটক হওয়া সন্দেহভাজন জঙ্গি মুজ়াম্মিল শরিফ এনআইএ-র রাডারে ছিল, সন্দেহ করা হচ্ছে মালেনাড়ু অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে। এদের সঙ্গে ম্যাঙ্গালোর এবং কোয়েম্বাটুরের ঘটনা সহ বোমা বিস্ফোরণ এবং ষড়যন্ত্র মামলায় জড়িত ব্যক্তিদের বনেটওয়ার্ক রয়েছে কি না তা তদন্ত করছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+