দুবারের বিধায়ক দল ছেড়ে অধীর শিবিরে, লোকসভায় আগে মোক্ষম 'জবাব' তৃণমূলকে

নিজের গড়ে স্বমহিমায় ফিরছেন অধীর চৌধুরী। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই শক্তিবৃদ্ধি করছেন মুর্শিদাবাদের রবিনহুড। শাসকদল ছেড়ে কদিন আগেই কর্মী-সমর্থকরা যোগদান করেন কংগ্রেসে।

নিজের গড়ে স্বমহিমায় ফিরছেন অধীর চৌধুরী। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই শক্তিবৃদ্ধি করছেন মুর্শিদাবাদের রবিনহুড। শাসকদল ছেড়ে কদিন আগেই কর্মী-সমর্থকরা যোগদান করেন কংগ্রেসে। এবার কংগ্রেসে যোগদান করলেন আরএসপির দুবারের বিধায়ক। তাঁর হাতে পতাকা তুলে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

দুবারের বাম বিধায়ক কংগ্রেসে

দুবারের বাম বিধায়ক কংগ্রেসে

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে এসে অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন আরএসপি থেকে নির্বাচিত দুবারের বাম বিধায়ক আবু হাসনাত। কয়েকশো বাম কর্মী-সমর্থক নিয়ে তিনি কংগ্রেসে যোগ দেন। লোকসভার আগে অধীর চৌধুরীর হাত শক্ত করেন।

তৃণমূলের অবস্থা শোলে সিনেমার মতো

তৃণমূলের অবস্থা শোলে সিনেমার মতো

আবু হাসনাতকে পাশে বসিয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, তৃণমূলের অবস্থা হবে শোলে সিনেমার মতো। তৃণমূলকে দিনের বেলায় হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে মুর্শিদাবাদে। এদিন আবু হাসনাতকে প্রশংসায় ভরিয়ে দেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন প্রদেশ সভাপতি।

তৃণমূল তাসের ঘরের মতো ভাঙছে

তৃণমূল তাসের ঘরের মতো ভাঙছে

কংগ্রেসের হাত শক্ত করতে দলে দলে এগিয়ে আসছেন মুর্শিদাবাদের মানুষ। তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। টাকা-পয়সা দিয়ে ভয় দেখিয়ে আর কর্মীদের আটকে রাখা যাচ্ছে না। মুর্শিদাবাদে তিনে তিন হবেই। কংগ্রেস লোকসভার তিনটি আসনেই জয়ী হবে বলে দাবি অধীরের।

দেহ তৃণমূলে, মন কংগ্রেসে

দেহ তৃণমূলে, মন কংগ্রেসে

তিনি বলেন, এখনও যারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তাদের ৮০ শতাংশের দেহ তৃণমূল কংগ্রেসে, আর মন পড়ে রয়েছে কংগ্রেসে। লোকসভা ভোট হওয়ার পরই বুঝতে পারবে তৃণমূল। তারপরই তিনি বলেন- এক দো তিন চার, কংগ্রেস কা জয়জয়কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+