সব্যসাচীর বিরুদ্ধে এবার কোমর বেঁধে নামছে ফিরহাদ শিবির! তৃণমূল ভবনের বৈঠক ঘিরে জল্পনা

'দল বিরোধী কথা বলছি মনে হলে ব্যবস্থা নিন', গতকাল সল্টলেকে বিদ্যুৎভবনে বিক্ষোভ অভিযান চালানোর পর এভাবেই মুখ খোলেন বিধান নগরের মেয়র সব্যসাচী দত্ত।

'দল বিরোধী কথা বলছি মনে হলে ব্যবস্থা নিন', গতকাল সল্টলেকে বিদ্যুৎভবনে বিক্ষোভ অভিযান চালানোর পর এভাবেই মুখ খোলেন বিধান নগরের মেয়র সব্যসাচী দত্ত। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। লোকসভা ভোটের ঠিক আগে, সব্যসাচী দত্তর বাড়িতে 'লুচি আলুদ্দম' খেতে চেয়ে পৌঁছে গিয়েছিলেন বাংলা-বিজেপির চাণক্য মুকুল রায়। আর তার পর থেকেই বাংলার রাজনীতিতে সব্যসাচী দত্তর 'রাজনৈতিক রঙ' নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে। আর সেই জল্পনাই খানিক চড়িয়ে এবার ফিরহাদ হাকিমের বৈঠক ঘিরে উঠে আসছে বিভিন্ন তথ্য।

অনাস্থা আনা হতে পারে সব্যসাচীর বিরুদ্ধে!

অনাস্থা আনা হতে পারে সব্যসাচীর বিরুদ্ধে!

সূত্রের খবর, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে এবার অনাস্থা আনবার ব্যবস্থা নিচ্ছে ফিরহাদ হাকিম শিবির। দলীয় ভরডুবির পর তৃণমূলে একাধিক নেতাকে অপসারণের পর এবার সব্যসাচী দত্তকে ক্ষমতাচ্যূত করতে প্রক্রিয়া চালু করছে ঘাসফুল শিবির। আর সেই লক্ষ্যেই তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে ফিরহাদ হাকিম ডেকেছেন এক গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকেই সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনার বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।

 ফিরহাদ ডাকলেন না সব্যসাচীকে

ফিরহাদ ডাকলেন না সব্যসাচীকে

তৃণমূল ভবনে ফিরহাদ হাকিমের ডাকা বৈঠকে সব্যসাচী দত্তকে না ডাকা ঘিরে অনাস্থার দল্পনা আরও তুঙ্গে ওঠে। এর আগে সুজিত বসু থেকে শুরু করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বহুবার মুখ খুলেছেন সব্যসাচী। তবে সেই সময়ও দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তবে এবার কী হতে পারে, তা বলে দেব ফিরহাদ হাকিমের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক।

সব্য়সাচীর অবস্থান

সব্য়সাচীর অবস্থান

এদিকে, সব্যসচী দত্ত সম্ভবত জানেন নিজের ভবিতব্য। আর এমন প্রেক্ষাপটে , ভোটের আগে ও ভোটের পরে একাধিকবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দলের অন্দর মহলের কোন্দল নিয়ে মুখ খোলেন তিনি। এমন প্রেক্ষাপটে ফিরহাদ হাকিমের ডাকা সোমবার কাউন্সিল রদের নিয়ে বৈঠকের দিকে তাকিয়ে গোটা বাংলার রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+