মমতাকে মোদী ট্যাবলেট দিতে হবে! ত্রিপুরার মুখ্যমন্ত্রী তুললেন মেয়ের বিয়েতে পাত্র প্রসঙ্গ
দিদির জন্য মোদী ট্যাবলেট আনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন বসিরহাটে দলীয় প্রার্থী সায়ন্তন বসুর নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য তিনি বলেন, ২৩ মে হবে সেমিফাইনাল আর ফাইনাল হবে ২০
দিদির জন্য মোদী ট্যাবলেট আনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন বসিরহাটে দলীয় প্রার্থী সায়ন্তন বসুর নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ২৩ মে হবে সেমিফাইনাল আর ফাইনাল হবে ২০২১-এ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিপ্লব দেব বলেন, তাঁর (মমতা) জন্য ট্যাবলেট লাগবে। আর কোনও ট্যাবলেট দিতে হবে, সেই প্রশ্নও করেন বিপ্লব দেব।
উত্তর তিনিই দেন। হাসতে হাসতে বলেন, মোদী ট্যাবলেট। মোদী ট্যাবলেট ছাড়া দিদির রক্ষা নেই। মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
বসিরহাটবাসীর কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সবাইকে একসঙ্গে মুষ্টিবন্ধ করে, হাত তুলে ভারত মাতা কী জয় স্লোগান দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি বিপ্লব দেব বলেন, মেয়ের বিয়ে হয় পাত্র পাত্রী দেখে। দিদির কাছে এমন কোন পাত্র আছে, যিনি প্রধানমন্ত্রী হবেন। প্রশ্ন করেন তিনি। বাংলার মানুষ এত বোকা নয় যে ভুল করবেন, মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications