দীর্ঘ ১৬০০ কিমি পথ পাড়ি জমিয়ে দিল্লি, ৫০ টি বাসে তৃণমূল কর্মীরা রওনা হলেন

কলকাতা থেকে দিল্লি। সড়কপথে এই দূরত্ব নেহাত কম নয়। ১৬০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বঞ্চনার শিকার বাংলা। জব কার্ড হোল্ডাররা ১০০ দিনের টাকা পাচ্ছেন না বহু কাল ধরে। সেইসব অভিযোগ নিয়ে দিল্লির দরবারে হাজির হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ।

১৬০০ কিলোমিটার পথ সড়কপথে যাওয়া। কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে এই যাত্রা হবে। এমনই মত ওয়াকিবহাল মহলের একাংশ। কলকাতা শহরের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে বাস ছাড়তে শুরু করেছে। শনিবার বেলার দিকে একে একে বাসের চাকা গড়াতে থাকে। কলকাতা থেকে ৫০ টি বাস দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। এছাড়া অন্যান্য জেলা থেকেও কর্মী সমর্থকদের নিয়ে বাস পৌঁছবে দিল্লিতে।

দীর্ঘ ১৬০০ কিমি পথ পাড়ি জমিয়ে দিল্লি, ৫০ টি বাসে তৃণমূল কর্মীরা রওনা হলেন

বাসের নির্দিষ্ট সংখ্যক আসনে যাত্রীরা বসবেন। কেউ দাঁড়িয়ে যাবেন না। একথা দলের তরফ থেকে আগেই জানানো হয়েছে। নির্দিষ্ট জায়গায় খাওয়া-দাওয়ার বন্দোবস্ত হবে। সেই হিসেবে কিছু পকেট জায়গায় বাস থামবে বলে খবর। এছাড়া ধারাবাহিক সময় ধরে দিল্লির উদ্দেশ্যে একের পর এক বাস জাতীয় সড়ক ধরে এগিয়ে যাবে। টানা বাস চালালে শারীরিক সমস্যা হতে পারে চালকদের। সেই কথা ভেবে প্রত্যেকটি বাসে দুজন করে চালক ও একজন সহকারী রাখা হয়েছে।

শনিবার সকালে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল, ৩০০০ লোক কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। পরে এক পক্ষের খবর পাঁচ হাজার লোক কলকাতা থেকেই রওনা হচ্ছেন। এছাড়াও অন্যান্য জেলা থেকেও দিল্লি যাওয়া হবে। কাজেই দিল্লির মোদী সরকারের দরবারে বাংলা থেকে জোর আওয়াজ উঠবে। একথা বলাই যায়। পথে যাতে কোনও সমস্যা না হয়, সে কারণে চিকিৎসার ব্যবস্থা থাকবে। কেউ অসুস্থ হলে তাকে দ্রুত দেখাশোনার প্রয়োজন। সেজন্য চিকিৎসকের বন্দোবস্তও করা হয়েছে।

সকালের খাওয়া-দাওয়া হয়। জেলা থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাসে উঠতে থাকেন। বহু মহিলা জেলা থেকে এসেছেন। ছোট ছোট সন্তান নিয়েও বাবা মায়েরা দিল্লি যাত্রা করছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার রাতে কয়েক হাজার মানুষ ছিলেন। এদিন সকালেও বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। প্রাথমিক খবর ৫০টি বাস দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সেই সংখ্যা আরো বাড়তে পারে।

কেন্দ্রীয় রেলমন্ত্রক বিশেষ ট্রেন দেয়নি। তৃণমূল কংগ্রেস দিল্লি যাওয়ার জন্য হাওড়া থেকে একটি বিশেষ ট্রেনের আবেদন করেছিল। ২০ কামরার এই ট্রেনে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দিল্লি পৌঁছাতেন। কিন্তু সেই ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে এই সড়কপথে দিল্লি যাত্রা।

পশ্চিমবঙ্গ থেকে সড়কপথে দিল্লি যেতে উত্তরপ্রদেশ পড়ে। বিজেপিশাসিত এই রাজ্যের উপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তৃণমূল কর্মী সমর্থক বোঝাই বাসের উপর যাতে কোনওরকম হামলা না হয়। সেই বার্তা আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বিজেপিকে কার্যত আগেভাগেই সাবধান করে দেওয়া হয়েছে। তবুও আশঙ্কার দোলাচল থেকে যায়।

রবিবার রাতের মধ্যে বাংলা থেকে সমস্ত বাস রাজধানীতে পৌঁছে যাবে। একথা জানা গিয়েছে। সোমবার ২ অক্টোবর তৃণমূলের প্রথম দিনের কর্মসূচি। দিল্লির রাজঘাটে বাংলার বঞ্চনার প্রতিবাদ শুরু হবে। কয়েক হাজার মানুষ মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান তুলবেন। এমনটাই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+