Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের গুন্ডারা হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়েছে! সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক স্মৃতি ইরানি

রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের কাছে পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেছেন। অন্যদিকে সন্দেশখালি থেকে ষাট কিমি দূরে সায়েন্স সিটির কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের আটকে দিয়েছে পুলিশ। সেই সময় দিল্লিতে সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে স্মৃতি ইরানি দাবি করেছেন, সন্দেশখালির কয়েকজন মহিলা বলেছেন, তৃণমূলের লোকেরা বাড়িতে গিয়ে দেখতেন কোন মহিলা সুন্দর ও কম বয়সী। স্বামীদের বলা হত, আপনি স্বামী হতে পারেন, কিন্তু স্ত্রীর ওপরে আপনার কোনও অধিকার নেই।

স্মৃতি ইরানি

স্মৃতি ইরানি বলেছেন, তৃণমূলের গুণ্ডারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মহিলাদের মুক্তি দেয়নি। তিনি অভিযোগ করেছেন, শেখ শাহজাহানের অনুগামী তৃণমূলের গুণ্ডারা হিন্দু মহিলাদের নিশানা করত। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমে্া মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহান কোথায় আছেন, তা বলতে হবে।

বাড়ি বাড়ি গিয়ে মমতার গুণ্ডারা হিন্দু পরিবারের অল্পবয়সীদের ধর্ষণ করেছে। সংবাদ মাধ্যমের কাছে গ্রামের মহিলারা এই ধরনের অভিযোগ করেছেন বলে দাবি করেছ কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী বলেছেন, যথক্ষণ না তাদের মন ভরবে, ততক্ষণ মহিলাদের রেহাই নেই।

স্মৃতি ইরানি বলেছেন, বাংলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্ষণের ঘটনা আর কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই বলেন, এর কোনও সত্যতা নেই। রাজ্যপালও এনিয়ে মন্তব্য করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী এব্যাপারে কোনও ব্যবস্থা নেননি। এর পিছনের কারণ কী, প্রশ্ন করেছেন স্মৃতি ইরানি। তাঁর আরও প্রশ্ন, আর কতদিন হিন্দুদের বলি দেবেন মুখ্যমন্ত্রী, হিন্দু মহিলারা আর কত ধর্ষিত হতে থাকবেন? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা পালন করার আহ্বান জানিয়েছেন স্মৃতি ইরানি।

তিনি বলেছেন, সন্দেশখালির হিন্দু বিবাহিত মহিলারা এতদিন ধরে অত্যাচারের কথা বলার চেষ্টা করছিলেন। মহিলারা বলেছেন, পুলিশের সামনেই ঘটনা ঘটেছে। তিনি এব্যাপারে রাজ্যপালের কথা জানিয়ে বলেছেন, তিনি সংবিধান মেনে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। একই সঙ্গে তিনি এদিন সংবাদ মাধ্যমের উদ্দেশে বলেছেন, প্রশ্ন করুন কোথায় শেখ শাহজাহান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+