‘ভাড়াটে সৈনিক’ মুকুলকে দিয়ে ‘বিশ্ব-বাংলা’ তাস বিজেপির! কে দিলেন এমন ব্যাখ্যা

একা মুকুলকে সামলাতে হিমসিম তৃণূমূল। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার আসরে নামলেন সাংসদ মানস ভুঁইয়া ও মন্ত্রী ফিরহাদ হাকিম।

একা মুকুলকে সামলাতে ঝাঁপিয়ে পড়লেন তৃণূমূলের তিন তিনজন নেতা। পার্থ চট্টোপাধ্যায় আগেই চাটনীবাবু-কটাক্ষে আক্রমণ শানিয়েছিলেন মুকুল রায়ের বিরুদ্ধে। এবার আসরে নামলেন সাংসদ মানস ভুঁইয়া ও মন্ত্রী ফিরহাদ হাকিম। একজন মুকুল রায়কে পাগল বলে কটাক্ষ করলেন, আর একজন বললেন মুকুল রায় আসলে বিজেপির ভাড়াটে সৈনিক।

‘ভাড়াটে সৈনিক’ মুকুলকে দিয়ে ‘বিশ্ব-বাংলা’ তাস বিজেপির! কে দিলেন এমন ব্যাখ্যা

এখন মুকুল-প্রশ্নে নীরব তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ও মমতাকে সরাসরি তোপ দাগেননি। কিন্তু মুকুল রায় যে বাণ হেনেছেন তৃণমূলের বিরুদ্ধে, তার জবাব দিতে মমতার দলের মন্ত্রী-নেতারা তো বটেই, আসরে নেমে পড়েছেন আমলারাও। আমলারা যখন মুকুল রায়ের অভিযোগ খণ্ডনে ব্যস্ত, মন্ত্রী-নেতারা তখন একদা সতীর্থকে আক্রমণের রাস্তায় হাঁটছেন।

ধর্মতলায় বিজেপির মঞ্চ থেকে মুকুল রায় বিশ্ববাংলা-তোপে বিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে। তারপরই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সচিবরা সরব হয়েছিলেন মুকুল রায়ের বিরুদ্ধে। এবার নিউটাউনে ইকো পার্কের এক অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম মুকুল রায়কে পাগল বলে কটাক্ষ করলেন।

তিনি বলেন, 'বাংলায় একটা প্রবাদ আছে, পাগলে কি না বলে! পাগলে তো অনেক কথাই বলে, পাগলের সেইসব কথার কোনও জবাব আমি দেব না।' শুধু ফিরহাদ হাকিমই নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়াই নিশানা করেন মুকুল রায়কে। নারায়ণগড়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মুকুল রায়কে বিজেপির ভাড়াটে সৈনিক বলে উল্লেখ করেন।

‘ভাড়াটে সৈনিক’ মুকুলকে দিয়ে ‘বিশ্ব-বাংলা’ তাস বিজেপির! কে দিলেন এমন ব্যাখ্যা

তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হচ্ছে পরিকল্পিতভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কুৎসা রটনা করা হচ্ছে। আসলে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া ভাড়াটে সৈনিকের মুখ দিয়ে এসব কথা বলানো হচ্ছে। এসব বলিয়ে আগামী দিনে ক্ষমতায় আসার মিথ্যে স্বপ্ন দেখছে বিজেপি। সেই স্বপ্ন কোনওদিনই পূর্ণ হবে না।'

এর আগে পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়কে চাটনীবাবু বলে কটাক্ষ করে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছিলেন। জাগো বাংলা নিয়ে বলেছিলেন অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবনে। চ্যালেঞ্জ ছুড়েছিলেন মুকুলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও মুকুলের নাম না করলেও, তাঁর বিদেশ যাত্রা নিয়ে কটাক্ষের জবাব চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দেন। আর বিশ্ব বাংলা নিয়ে মুকুলকে আক্রমণ করছেন অন্যান্যরা। অভিষেক নিজে আইনি নোটিশ পাঠাচ্ছেন মুকুল রায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+