List of Train Cancelled in Howrah: বাতিল একগুচ্ছ লোকাল এবং দূরপাল্লার ট্রেন, চরম দুর্ভোগের শঙ্কা
List of Train Cancelled in Howrah: ফের ট্রেন বাতিলের ঘোষণা। হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ওভারহেড বিদ্যুতের কাজ হবে। আর তা আগামিকালন শনিবার থেকে শুরু হবে। চলবে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত। প্রায় ১৬ দিন ধরে চলবে এই বিদ্যুতের কাজ।
যার ফলে একাধিক লোকাল এবং দুরপাল্লার ট্রেন বাতিল ( List of Train Cancelled in Howrah) থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখায় বিদ্যুতের এই কাজ হবে। কাজ হবে আদি সপ্তগ্রাম স্টেশনেও।

শুধু তাই নয়, ফুটওভার ব্রিজ নির্মাণের কাজও এই সময় সেরে ফেলা হবে। আদিশপ্ত গ্রাম স্টেশনে ক্রসিং নম্বর ১২ রেল গেটের পরিবর্তে সেখানে ওভার ব্রিজ তৈরি হবে। এখানে ক্রসিংয়ের কারনে দীর্ঘ যানজটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আর তা নিয়ে দীর্ঘদিন ধরেই একটি রোড ওভার ব্রিজের দাবি জানাচ্ছিলেন মানুষ। আর সেই ব্রিজ এই সময়ের মধ্যেই তৈরি করার চেষ্টা চালানো হবে।
আর সেই কারনে ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। আগামিকাল ১২ অগাস্ট থেকেই ট্রেন বাতিল থাকবে। তালিকায় একাধিক লোকাল ট্রেন রয়েছে। রয়েছে দূরপাল্লার ট্রেনও। ওড়া-আজ়িমগঞ্জ, হাওড়া-মোকামার মতো ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে আগামী কয়েকদিন চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
যার ফলে প্রায় ১৬ দিন চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হতে পারে রেল যাত্রীদের। জন্যে রেলের তরফে ইতিমধ্যে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, কার্যত প্রত্যেক শনি এবং রবিবারই সিগন্যালিং সহ একাধিক কাজ করছে রেল। বিভিন্ন শাখায় এই কাজ চলে। যার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।
যদিও রেলের দাবি, আগামিদিনে আরও উন্নত পরিষেবা দিতে চায় রেল। আর সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। সাময়িক সমস্যা হলেও আগামিদিনে পরিষেবা আরও উন্নত হবে বলেই দাবি রেলের।
EMU/MEMU বাতিল ট্রেনের তালিকা-
1) On 12.08.2023 (শনিবার), 17.08.2023 (বৃহস্পতিবার), 19.08.2023 ( শনিবার), 22.08.2023 (মঙ্গলবার), 24.08.2023 (বৃহস্পতিবার), 26.08.2023 ( শনিবার): বর্ধমান: 03052 এবং হাওড়া: 37857
(2) On 13.08.2023 (রবিবার), 14.08.2023 ( সোমবার), 15.08.2023 ( মঙ্গলবার), 20.08.2023 ( রবিবার), 27.08.2023 ( রবিবার): বর্ধমান: 03052, 37782 & 37812, হাওড়া: 37857 & 03051 থেকে ব্যান্ডেল: 37781
(3) On 16.08.2023 (বুধবার ), 18.08.2023 ( শুক্রবার), 21.08.2023 ( সোমবার), 23.08.2023 ( বুধবার), 25.08.2023 ( শুক্রবার), 28.08.2023 ( সোমবার): হাওড়া: 03051, ব্যান্ডেল: 37781, বর্ধমান: 37782 & 37812
এছাড়াও একাধিক ট্রেন বাতিল থাকবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া হল এই তথ্য।












Click it and Unblock the Notifications