Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ

কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশকে ঘিরে শনিবার শহরের ট্র্যাফিক ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ঘোষণা করল কলকাতা পুলিশ। ভোর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় ভারী যানবাহনের প্রবেশ কার্যত নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম ও সিএনজি, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ফল, মাছ, দুধ ও ওষুধ বহনকারী ভারী যান চলাচলে ছাড় দেওয়া হবে।

শনিবার বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সমাপ্তি উপলক্ষে ব্রিগেড ময়দানে বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলে শহরে ভিভিআইপি চলাচল ও সমাবেশে অংশগ্রহণকারী মানুষের ভিড় সামলাতে বিশেষ ট্র্যাফিক পরিকল্পনা করা হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইনসওয়ে সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। পরিস্থিতি অনুযায়ী কিছু গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশের এলাকায়, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও লাভার্স লেন সহ বেশ কয়েকটি রাস্তায় শনিবার গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ভিভিআইপি যাতায়াত ও মিছিলের রুট ধরে নির্দিষ্ট সময়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধও করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনে ট্রাম পরিষেবাও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।

শহরবাসীকে ওই দিন বাড়তি সতর্কতা অবলম্বন করে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। পাশাপাশি, প্রতিদিনের মতো ট্র্যাফিক নিয়ম ও বিধিনিষেধও মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+