Odisha Train Accident: পুরী যাওয়ার প্ল্যান আছে? তাহলে রেলের সবথেকে বড় আপডেটটা পড়ুন

Coromandel Express accident: করমণ্ডল এক্সপ্রেস (Odisha Train Accident) দুর্ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। দীর্ঘ কয়েকদিন পর বুধবার নির্ধারিত সময়ে ছেড়েছে করমণ্ডল এক্সপ্রেস।

কিন্তু যে জায়গাতে এই দুর্ঘটনা ঘটেছে বাহানগা বাজার স্টেশন সংলগ্ন এলাকার উপর দিয়ে একেবারে ধীরে গতিতেই চালানো হচ্ছে ট্রেনগুলিকে। রেকর্ড সময়ে ধ্বংসস্তূপ সরিয়ে ট্রেন চালানো হলেও এখনও বাকি থেকে গিয়েছে কিছুটা।

তাহলে রেলের সবথেকে বড় আপডেটটা পড়ুন

আর সেই কাজের জন্যে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে রেলের তরফে। শুক্রবার খড়্গপুর-ভদ্রক বিভাগে মোট ২৬টি ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন ঘুর পথে চালানো হবে বলে জানা গিয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, বাতিল থাকছে শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস। এমনকি হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস বাতিল থাকছে।

এছাড়াও দিঘা-বিশাখাপত্তনম সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস বাতিলের ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরও একাধিক ট্রেন বাতিল থাকছে বলে জানা যাচ্ছে।

পাশাপাশি একাধিক ট্রেনের গতিপথ ছোট করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। আজ বৃহস্পতিবারও বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। মূলত বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনে কাজের জন্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর।

একাধিক ট্রেন বাতিল থাকছে বৃহস্পতিবার

সামনেই পুরীতে রথ। ইতিমধ্যে স্নানযাত্রার অন্মুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে ভিড় বাড়বে পুরীতে। ভিড় সামলাতে একাধিক স্পেশাল ট্রেন চালায়। এই অবস্থায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ওই রুটে একাধিক দুরপাল্লার ট্রেন দ্রুত গতিতে ছুটে যায়। এমনকি দিনে দুবার বন্দেভারত এক্সপ্রস যায়।।

ফলে কোনও রিস্ক নিতে চাইছে না রেল। আর তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। তবে আগামীকাল শুক্রবার এতগুলি ট্রেন বাতিলের ঘোষণাতে সমস্যায় যাত্রীরা। বিশেষ করে উতসবের মরশুমে যাদের পুরী যাওয়ার টিকিট ছিল সমস্যায় পড়লেন তাঁরা।

বলে রাখা প্রয়োজন, গত শুক্রবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে বাহানগা বাজার স্টেশনের কাছে। আর তাতে এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও সেই স্মৃতি-আতঙ্ক ভুলেই দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই চালাচ্ছে ভারতীয় রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+