করোনা আক্রান্ত শুভশ্রী, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে, সরানো হল ইউভানকে

করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানালেন সে কথা। এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সেকেন্ড ঢেউয়ে কার্যত বেসামাল সবাই। আর তা থেকেও

সংক্রমণের ধাক্কায় কাঁপছে বাংলা। ক্রমশ উপরের দিকে উঠছে গ্রাফ। এবার ফের টলিউডে করোনার থাবা। আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

করোনা আক্রান্ত শুভশ্রী

স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তাঁর এক মাস ছয়েকের পুত্র সন্তান রয়েছে, তাঁকে নিয়েও রয়েছে উদ্বেগ, যদিও সে সুস্থ আছে বলে জানা যাচ্ছে। শুভশ্রীর থেকে দূরে রাখা হয়েছে তাকে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন শুভশ্রী। এর আগে গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।

এবার বিধানসভা নির্বাচনে বারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। আপাতত তিনি বারাকপুরেই থাকছেন। শুভশ্রীর পোস্ট থেকেই জানা যায়, তাঁদের ৬ মাসের পুত্র সন্তান ইউভান সুস্থ রয়েছে।

গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হন। সেইসময় প্রয়াত হন তাঁর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময়। সেই দুর্যোগ কাটিয়ে তাঁদের কোলে আসে ফুটফুটে সন্তান। কিন্তু এবার দ্বিতীয় ধাক্কা থেকে রেহাই মিলল না।

আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী। ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন তিনি আপাতত আইসোলেশনে রয়েছেন। ছেলে ইউভানকে তাঁর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ বারাকপুরেই রয়েছেন। আগামী ২২ তারিখ তাঁর কেন্দ্রে নির্বাচন।

নিজের অসুস্থতার খবর দেওয়ার পাশাপাশি শুভশ্রী তাঁর অনুরাগীদের সুস্থ থাকার উপদেশ দেন। কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, তা উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে সাড়ে আট হাজার ছুঁই ছুঁই। বাংলায় ৮৪২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন।

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২২১১। উত্তর ২৪ পরগনায় ১৮০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩২১৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৬০৩।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৫৫২০৮। শুধু এদিনই কলকাতায় ২২১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩২১৮ জনের।

এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩৭২০১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৭৮০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৯২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+