আজ একুশের বাংলা জয়ের পর প্রথম শহিদ স্মরণ তৃণমূলের, ভার্চুয়াল সভায় কী বার্তা দেবেন মমতা
আজ একুশের বাংলা জয়ের পর প্রথম শহিদ স্মরণ তৃণমূলের,ভার্চুয়াল সভায় কী বার্তা দেবেন মমতা
একুশের ভোটে বাংলা জয়ের পর আজ প্রথম শহিদ স্মরণ তৃণমূল কংগ্রেসের। তাই এবার ২১ জুলাইয়ের গুরুত্ব একটু বেশি। অন্যান্য রাজ্যেও ২১জুলাই উদযাপন করবে তৃণমূল কংগ্রেস। করোনার কারণে এবারও ভার্চুয়াল সভা করবেন তিনি। ভার্চুয়াল প্লাটফর্মেই দলের কর্মীদের বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

২১-র শহিদ স্মরণ
এবারও করোনা আবহে জমায়েত নয় ভার্চুয়াল প্লাটফর্মকেই শহিদ স্মরণের জন্য বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-র ভোটের সাফল্যের পর তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ একুশের ভোটে বিজেপির বিরুদ্ধে জয়ের পর জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরও বেড়েছে। মমতাকে কেন্দ্র করে নতুন করে তৃতীয় ফ্রন্ট উজ্জীবিত হয়ে উঠেছে। নতুন সমীকরণে এগোতে শুরু করেছে অবিজেপি দলগুলি।

ভার্চুয়াল ভাষণ মমতার
২১ জুলাইয়ের শহিদ দিবসে ভার্চুয়াল বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি জানিয়েছিলেন ২১ জুলাই বড় করে বিজয় দিবস পালন করা হবে। কারণ ভোটের রেজাল্ট বেরোনোর সময় চরমে ছিল করোনা সংক্রমণ সেসময় বিজয় দিবস উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। তাই শহিদ দিবসে ব্রিগেডের মাঠে বড় করে আয়োজনের কথা বলেছিলেন তিনি। কিন্তু করোনার কারণে এবারও সেটা সম্ভব হচ্ছে না। ভার্চুয়াল মঞ্চেই বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

অন্যরাজ্যেও ২১ জুলাই
এবার ২১ জুলাই উদযাপনের বিশেষ তাৎপর্য হল অন্যরাজ্যেও তা উদযাপন করা হবে। ত্রিপুরা, দিল্লি সহ একাধিক জায়গায় ২১ জুলাইয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর বার্তা পৌঁছে দেওয়া হবে। উত্তর প্রদেশ, গুজরাতেও হবে ২১ জুলাই উদযাপন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা যাবে বিহার,অসম, ত্রিপুরা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, মণিপুরে।

অন্যভূমিকায় অভিষেক
এবারের ২১ জুলাইয়ের আরেকটি কারণে গুরুত্ব পূর্ণ। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের সাধারণ সম্পাদক নির্বািচত হয়েছেন। এবং দায়িত্ব নেওয়ার পরেই অভিষেক অত্যন্ত পরিশীলিত রাজনীতিকের মতই বার্তা দিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন এবার অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেস লড়বে। এবং সেই লড়াই হবে ক্ষমতা দখলের লড়াই। বিরোধী দলের জায়গার জন্য লড়বে না তৃণমূল কংগ্রেস।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications