Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজ SIR শুনানির শেষ দিন! হাজিরা না দিলে বাদ পড়তে পারে প্রায় লক্ষ লক্ষ ভোটারের নাম, কোন কোন নথি লাগবে? জানুন

আজ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর শুনানির শেষ দিন। নির্বাচন কমিশনের দফতর সূত্র অনুসারে জানা গিয়েছে যে, গতকাল বিকেল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি। আজ এই শেষ দিনেও যদি তাঁরা না আসেন, তাহলে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

SIR

ঠিক কতজনের নাম বাদ যেতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানারকমের জল্পনা। SIR-এর খসড়া তালিকা থেকে আগে থেকেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। নির্বাচন কমিশনের দফতর সূত্রের খবর যে, বাকি যে পাঁচ লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি তাঁরা যদি আজও শুনানিতে হাজিরা না দেন তাহলে সেই ৫ লক্ষ ভোটারের নামও তালিকা থেকে বাদ যেতে পারে। সমস্তটা মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে আবার, ভোটার তালিকা চূড়ান্ত হওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আপাতত পরিকল্পনা অনুসারে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে পুরো কাজ শেষ না হওয়ার কারণে উত্তর কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রে শুনানির সময়সীমা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে কমিশন সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনা, কার্শিয়ং ও মালদা জেলাতেও শুনানির সময় বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে।

কী কী নথি লাগবে?

  • ১৯৮৭ সালের আগের ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-এর নথি
  • পাসপোর্ট
  • বার্থ সার্টিফিকেট
  • সরকারি চাকরির কোনও আইডি কার্ড
  • SC, ST, OBC সার্টিফিকেট
  • মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ফরেস্ট রাইট সার্টিফিকেট
  • স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট
  • NRC-এর সার্টিফিকেট
  • পারিবারিক রেজিস্টার
  • সরকারের দেওয়া জমি, বাড়ির দলিল
  • আধার কার্ড

সব মিলিয়ে, আজকের শুনানি শেষ হওয়ার পরই ভোটার তালিকা নিয়ে চূড়ান্ত ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+