পর্যুদস্ত বিজেপি! উত্তরবঙ্গে 'সব হারানো' তৃণমূল কংগ্রেসের বড় জয়

উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনে তৃণমূল বিজেপিকে কার্যত পর্যুদস্ত করে ছেড়েছেছ ১৭ টি আসনের মধ্যে তারা একাই জয়ী হয়েছে ১২ টি আসনে। বিজেপি পেয়েছে মাত্র ২ টি আসন।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খারাপ ফলের ৪ মাসের মধ্যেই ভোটে বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে উত্তরবঙ্গে আটটি আসনের একটিতেও জয়ী হতে পারেনি ঘাসফুল শিবির। কিন্তু এবার উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনে বিজেপিকে কার্যত পর্যুদস্ত করে ছেড়েছে তৃণমূল। ১৭ টি আসনের মধ্যে তারা একাই জয়ী হয়েছে ১২ টি আসনে। বিজেপি পেয়েছে মাত্র ২টি আসন।

গতবারের তুলনায় ভাল ফল তৃণমূলের

গতবারের তুলনায় ভাল ফল তৃণমূলের

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল সমর্থিত আইনজীবীরা গতবারের থেকে ভাল ফল করেছেন এই নির্বাচনে। আসন বেড়েছে। তৃণমূল ১২ টি, বিজেপি ২ টি আসন ছাড়াও কংগ্রেস পেয়েছে ৩ টি আসন। এর আগে তৃণমূল সমর্থিত আইনজীবীদের আসন ছিল ১০টি।

ত্রিমুখী লড়াইয়ে সুবিধা তৃণমূলের

ত্রিমুখী লড়াইয়ে সুবিধা তৃণমূলের

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ত্রিমুখী লড়াই হওয়ায় শাসকদল প্রভাবিত প্রার্থীরা সুবিধা পেয়েছেন। অন্যদিকে আগের কমিটিতে বিজেপির কোনও প্রার্থী না থাকলেও, এবার তারা দুটি আসন পেয়েছে। কংগ্রেস প্রভাবিত আইনজীবী মহলের দাবি বিজেপি ও কংগ্রেসের ভোট কাটাকাটিতে অধিকাংশ তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন।

বিজেপির সাফাই

বিজেপির সাফাই

বিজেপি সমর্থিত আইনজীবী মহল সূত্রে দাবি করা হয়েছে, তাদের দুজন প্রার্থী জয়ী হলেও, লড়াইয়ে ছিলেন প্রায় সব প্রার্থীই। সামান্য ভোটের ব্যবধানে করেয়টি আসন তারা হারিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+